আমতলীতে করোনায় কর্মহীন মানুষের মধ্যে উপজেলা প্রশাসনের খাদ্য সহায়তা

অন্যদৃষ্টি অনলাইন
রবিবার, ২৯ মার্চ, ২০২০, ৮:৪৮ অপরাহ্ন

খিজিরুল ইসলাম (ফরিদ)।।

দেশব্যাপী করোনার প্রকোপে বরগুনার আমতলী উপজেলা প্রশাসনের উদ্যোগে বাড়িতে থাকা কর্মহীন নারী পুরুষের মধ্যে খাদ্য সহায়তা প্রদান করা হয়েছে।

রবিবার (২৯ মার্চ)  সকালে উপজেলা নির্বাহী অফিসার মনিরা পারভীন কুকুয়া ও আঠারোগাছিয়া ইউনিয়নের ৮০ জন কর্মহীন নারী- পুরুষকে জনপ্রতি ১০ কেজি চাল, ৫ কেজি আলু, ২ কেজি ডাল বিতরন করেন।

জানাগেছে, চাল, ডাল ও আলু বিতরন করায় কর্মহীন মানুষের মনে একটুক হলেও  শান্তি ফিরে এসেছে । তারা সরকার  ও উপজেলা নির্বাহী অফিসারকে ধন্যবাদ জ্ঞাপন করেছেন।

এ সময় তার সাথে ছিলেন বরগুনা জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট আবুবকর সিদ্দিক, ককুয়া ইউপি চেয়ারম্যান মোঃ বোরহান আহমেদ মাসুম তালুকদার, আঠারোগাছিয়া ইউপি চেয়ারম্যান মোঃ হারুন অর রশিদ, সংবাদকর্মীবৃন্দ ও উপজেলা প্রশাসনের কর্মকর্তা-কর্মচারীরা।

Facebook Comments
সংবাদটি শেয়ার করুন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

আরো সংবাদ