আমতলীতে ঔষষের দোকানে চুরি

অন্যদৃষ্টি অনলাইন
শনিবার, ১৮ এপ্রিল, ২০২০, ৮:১৯ অপরাহ্ন

খিজিরুল ইসলাম (ফরিদ)।।

সারা দেশে যখন করোনাভাইরাস নিয়ে মানুষ উৎকণ্ঠিত, ঘর থেকে মানুষ বের হয় না। প্রাণঘাতী করোনা ভাইরাস সংক্রামন রোধে আমতলী উপজেলাকে লকডাউন ঘোষণা হয়।

এ লকডাউন ঘোষণা করেন বরগুনা জেলা প্রশাসক মোঃ মোস্তাইন বিল্লাহ। দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ, হোম  কোয়ারেন্টাইন নিশ্চিতকরনসহ গনপরিবহনে জীবাণুনাশক স্প্রে করার মাধ্যমে পরিস্কার-পরিচ্ছন্ন রাখার নির্দেশনা প্রদান করেন। ঠিক সেই মুহূর্তে বরগুনার আমতলী উপজেলার গোঁজখালী বাজারের মোঃ জসিম উদ্দিন খলিফার ঔষদের দোকানে শুক্রবার (১৭ এপ্রিল) গভীর রাতে চুরি সংগঠিত হয়েছে ।চোর চক্র দোকানের প্রায় তিন লক্ষ টাকার ঔষধ নিয়ে গেছে।

বরগুনার আমতলী উপজেলার গোঁজখালী বাজারের মোঃ জসিম উদ্দিন খলিফার ঔষদের দোকানে শুক্রবার (১৭ এপ্রিল) গভীর রাতে চুরি সংগঠিত হয়েছে ।চোর চক্র দোকানের প্রায় তিন লক্ষ টাকার ঔষধ নিয়ে গেছে।

জানাগেছে, উপজেলার গোঁজখালী বাজারে জসিম উদ্দিন খলিফা দীর্ঘদিন ধরে ঔষষের ব্যবসা করে আসছিল।

শুক্রবার গভীর রাতে ।চোর চক্র তালা ভেঙ্গে দোকানে প্রবেশ করে। পরে দোকানে থাকা সমুদয় ঔষধ নিয়ে যায়। পরে তারা ঔষধ নিয়ে খালি বক্সগুলো খালের পাশে ফেলে রাখে। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

জসিম উদ্দিন খলিফা বলেন, চোর চক্র তালা ভেঙ্গে দোকানে প্রবেশ করে ।পরে দোকানের তিন লক্ষ টাকার ঔষধ নিয়ে গেছে। তিনি আরও বলেন, চোরেরা ঔষষের বক্সগুলো খালের পাশে ফেলে রেখে গেছে।

আমতলী থানার ওসি মোঃ শাহ আলম হাওলাদার বলেন, অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।

Facebook Comments
সংবাদটি শেয়ার করুন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

আরো সংবাদ