যশোরের বেনাপোল পোর্ট থানাধীন নামাজ গ্রামের একটি আমবাগান থেকে খোকন হোসেন(৪২)নামে এক ব্যক্তির ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার বিকেল ৫টার দিকে নামাজগ্রামের একটি আমগাছ থেকে লাশটি উদ্ধার করা হয়। খোকন শার্শার স্বরুপদা গ্রামে মৃত: রনক আলীর ছেলে।
স্থানীয় সূত্রে জানা গেছে, বাগানে একটি আমগাছের ডালে মৃত অবস্থায় স্থানীয় লোকজন তাঁকে ঝুলন্ত অবস্থায় দেখে পরিবার ও পুলিশকে খবর দেন। পরে বেনাপোল পোর্ট থানার পুলিশ এসে লাশটি উদ্ধার করে।
এ বিষয়ে বেনাপোল থানার ওসি অপারেশন আজিজুর ইসলাম সাংবাদিকদের বলেন, স্থানীয়দের মাধ্যমে আমরা খবর পেয়ে ঘটনাস্থলে এসে লাশটি উদ্ধার করেছি। আমরা লাশটি ময়নাতদন্তের জন্য যশোর মর্গে পাঠাবো। রিপোর্ট হাতে পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ জানতে পারবো। পরবর্তীতে আমরা আপনাদেরকে জানাবো।
You must be logged in to post a comment.