সজীব প্রাণের মরণ
আব্দুল্লাহ আল মামুন
একটি সজীব প্রাণের মরণ হবে,
মরণ হবে বিশ্বাস এবং বোধের।
অভিযোগের নেইতো সুযোগ,
নেইতো সুযোগ একটু প্রতিশোধের।
মরণ হবে বিশ্বাসের
তিলে তিলে গড়া,
হৃদয় মাঝে ঝরবে শ্রাবন
ভেতর ভীষন খরা।
দেখেও কেউ দেখবেনা তা
বুঝবেনা কেউ ভুলে,
কে সে এমন মহৎ উদার
যে রয়েছে মুলে?
জানবেনা কেউ কে সে ঘাতক?
কে পলাতক করে এ কাজ!
সজীব প্রাণের মরণ হলে
বাড়বে কি হায়! সেই সে মনের লাজ?
You must be logged in to post a comment.