স্টাফ রিপোর্টার।।
বাজার গোপালপুর স্কুল এ্যান্ড কলেজের প্রাক্তন শিক্ষক আব্দুর রহমান স্যারের দাফন সম্পন্ন হয়েছে।
রবিবার (১৩ জানুয়ারী) বাদ মাগরিব নিজ কর্মস্থল বিদ্যালয় সংলগ্ন ঈদগাহ মাঠে জানাযাহ পুর্ব সমাবেশে বক্তব্য রাখেন, বাজার গোপালপুর স্কুল এ্যান্ড কলেজের প্রাক্তন অধ্যক্ষ কাজী আক্তারুজ্জামান আলতাফ, কোটচাঁদপুর পাইলট স্কুলের প্রাক্তন প্রধান শিক্ষক শাহ সুলতান, বিশিষ্ট সাংবাদিক আজিবর রহমান, ২নং মধুহাটী ইউনিয়নের চেয়ারম্যান ফারুক হোসেন জুয়েল।
সকলেই মরহুমের স্মৃতিচারন করে কান্নায় ভেঙে পড়েন। মরহুমের বড় ছেলে ফিরোজ আলম পল্টু তার পিতার জন্য সকলের কাছে দোয়া চান এবং তার পিতার জীবনে ঘটে যাওয়া ভুল ত্রুটির জন্য ক্ষমা চান।
জানাযায় অংশ নেন এলাকার হাজার হাজার মানুষ এবং তার ছাত্ররা।
উল্লেখ্য, রবিবার (১৩ জানুয়ারী) দুপুর দুইটায় রহমান স্যার নিজ বাসস্থান সংলগ্ন মাঠে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে শেষ নিঃশাস ত্যাগ করেন।
You must be logged in to post a comment.