প্রদীপ কুমার দেবনাথ, স্টাফ রিপোর্টার (ব্রাহ্মণবাড়িয়া)।।
আজ ১৬ ই ডিসেম্বর মহান বিজয় দিবস পালন উপলক্ষে নাসিরনগর উপজেলা সদর স্মৃতিসৌধে ভোর হওয়ার আগেই শত শত মানুষ স্ব স্ব সংগঠনের ব্যানারে উপস্থিত হতে থাকে।
এ সময় ব্রাহ্মণবাড়িয়া – ১ (নাসিরনগর) আসনের মাননীয় সাংসদ আলহাজ্ব বদরুদ্দোজা মোহাম্মদ ফরহাদ হোসেন সংগ্রাম বিপুল সংখ্যক নেতা কর্মীদের সমাগমে উপস্থিত হন। মহুর্তেই স্লোগানে মুখরিত হয়ে উঠে স্মৃতিসৌধ সহ আশপাশ এলাকা। লোকে লোকারণ্য হয়ে উঠে সমস্ত এলাকা। এরপর আসে শহীদ বেদীতে পুষ্প স্তবক অর্পণের পালা।
প্রথমেই মাননীয় সাংসদ ও সমাজ কল্যাণ মন্ত্রণালয়ের সংসদীয় স্থায়ী কমিটির সদস্য আলহাজ্ব বদরুদ্দোজা মোহাম্মদ ফরহাদ হোসেন সংগ্রাম এবং পর্যায়ক্রমে বাংলাদেশ আওয়ামীলীগ নাসিরনগর উপজেলা, উপজেলা প্রশাসন, উপজেলা পরিষদ, মুক্তিযুদ্ধা সংসদ, নাসিরনগর প্রেসক্লাব, উপজেলা রাজস্ব প্রশাসন, বাংলাদেশ পুলিশ নাসিরনগর থানা, আওয়ামীলীগ ও এর অঙ্গসংগঠন, নাসিরনগর সরকারি কলেজ, সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়, আশুতোষ পাইলট উচ্চ বিদ্যালয়, সদর ইউনিয়ন পরিষদসহ অন্যান্য সংগঠন ও প্রতিষ্ঠান। দেশপ্রেম ও দেশের প্রতি ভালবাসার টানে এ সময় শত শত মানুষ ছোটে আসে। মানুষ তাদের ভালবাসার আবেগ উৎসর্গ করে মুক্তিযুদ্ধের বীরসেনানী মুক্তিযুদ্ধাদের উদ্দেশ্যে। পরে মুক্তিযুদ্ধে শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে ১ মিনিট নিরবতা পালন করা হয়।
এ সময় স্থানীয় সাংসদ, মুক্তিযোদ্ধা, উপজেলা পরিষদ চেয়ারম্যান, উপজেলা নির্বাহী কর্মকর্তা, আওয়ামিলীগ ও এর অঙ্গসংগঠন, শিক্ষক, সাংবাদিক, পেশাজীবিসহ অন্যান্য দল ও সর্বস্তরের লোকজন উপস্থিত ছিলেন।
You must be logged in to post a comment.