আবুল কালাম আজাদ সানি’র কবিতা

অন্যদৃষ্টি অনলাইন
সোমবার, ১৭ সেপ্টেম্বর, ২০১৮, ৯:৩১ অপরাহ্ন

কে গো তুমি?

আবুল কালাম আজাদ সানি

কে গো তুমি বিশ্বপটে
আলো জ্বালাতে এলে,
সবার মাঝে সুখের বন্যা
বয়ে তুমি দিলে ৷
সত্যবাদী ডাকলো তোমায়
ডাকলো আল-আমিন,
সুখের পথ দেখিয়ে তুমি
করলে সবার জামিন ৷

কে গো তুমি মক্কা নগরে
জন্ম নিলে মা আমিনা’র ঘরে,
জন্মের আগেই বাবাকে হারালে
মাকে হারালে পরে ৷
জনম দুঃখী হয়েও তুমি
বুঝলে দুঃখীর মায়া,
সবার মাথার মুকুট হয়ে
ফেললে সুখের ছায়া ৷

কে গো তুমি ত্রিজগতে
কোরআন নিয়ে এলে,
আঁধার পৃথিবী করলে আলো
দুঃখের পরশ ঠেলে ৷
কোরআন মোদের পথ দেখালো
সত্যের পথে চলা,
কোরআন মোদের ডাক দিলো যে
সত্য কথা বলা ৷

কে গো তুমি সারাজাহানের
বিশ্ব নিখীল কবি,
সবার বন্ধু হয়ে তুমি
হলেন বিশ্বনবী ৷
তোমার দেখা পাবার আশায়
আছে তোমার উম্মত,
তুমি সবার শ্রেষ্ঠ নবী
হযরত মোহাম্মদ ; (সাঃ) ৷

Facebook Comments
সংবাদটি শেয়ার করুন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

আরো সংবাদ