আবুল কালাম আজাদ সানি’র কবিতা পেঁয়াজ নিয়ে দো-পেঁয়াজী

অন্যদৃষ্টি অনলাইন
রবিবার, ১৭ নভেম্বর, ২০১৯, ৯:২২ অপরাহ্ন

পেঁয়াজ নিয়ে দো-পেঁয়াজী

                      আবুল কালাম আজাদ সানি’র।।

পেঁয়াজ কিনতে ফুরিয়ে যাচ্ছে
মানি ব্যাগের মানি,
সেই পেঁয়াজ কাটতে ঝরছে ঘরে
রমনীর চোখে পানি !

পেঁয়াজ নিয়ে দো-পেঁয়াজী
চলবে কতকাল ?
দেশের বাজারে পেঁয়াজের দাম
কেন টালমাটাল ?

বিশ্ব বাজারের চাইতে এখন
ছয়গুণ বেশি দাম !
পেঁয়াজ কিনতে বাজারে গেলেই
ঝরছে গায়ে ঘাম !

বানিজ্য মন্ত্রীর দায়িত্বহীনতায়
আজ গরীবের বিধি বাম,
আরেক মন্ত্রী বিবৃতি দেয়
এসব সিন্ডিকেটের কাম !

সরকার নাকি সিন্ডিকেট বড়
জানার ইচ্ছে আজ ?
লাগাম ধরতে না পারলে বাড়বে
পেঁয়াজের আরও ঝাঁঝ !

পেঁয়াজ বিনে চলে নাকি
সকল রান্নার কাজ ?
পেঁয়াজ বাদে বদলে ফেলি
রমনীর রন্ধন শিল্প আজ !

Facebook Comments
সংবাদটি শেয়ার করুন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

আরো সংবাদ