মাদক
-আবুবকর সালেহ
আসলো একোন বংশীবাদক
ছড়ায় মাদক
ছড়ায় মাদক দেশটাতে
ঘাম ঝরানো চেষ্টাতে।
কেউ ছুটে যায় বাবার দেশে
কেউবা আবার কাবার দেশে
মুচকী হেসে।
শক্ত যাদের খুঁটির জোর
তারাই দেখি মহাচোর
খাদক বেশে।
কেউবা দেখি চালায় গুলি
মাথার খুলি
ফাটলো যেই, হারায় খেই
চুলোচুলি বচন বুলি
জল গড়ায়
দিনের শেষে সাধুর বেশে
এই এদেশে
খেলার মাঠে বল গড়ায়।
You must be logged in to post a comment.