আবারো উপস্থাপনায় ফিরছেন নুসরাত ফারিয়া

বিনোদন ডেস্ক
মঙ্গলবার, ৩ মে, ২০২২, ১১:৪৮ পূর্বাহ্ন

রেডিও জকি হিসেবেই মিডিয়ায় কাজ শুরু করেন নুসরাত ফারিয়া। পরে টিভি অনুষ্ঠান উপস্থাপনা করে আলোচনায় জায়গা করে নেন তিনি। কয়েক বছর উপস্থাপনার কাজ করার পর মডেলিংয়ে দেখা যায় তাকে।

মডেলিংয়ের সফল অগ্রযাত্রার ধারাবাহিকতায় তিনি এক সময় সিনেমায় অভিনয়ের সুযোগ পান। জাজ মাল্টিমিডিয়ার প্রযোজনায় কয়েকটি সিনেমায় অভিনয় করে ব্যাপক পরিচিতি পান নুসরাত ফারিয়া। দেশের পাশাপাশি আন্তর্জাতিক অঙ্গনেও তার অভিনয় ক্যারিয়ার সম্প্রসারিত হয়।

ভারতের কলকাতায়ও তিনি বেশ গ্রহণযোগ্য একজন চিত্রনায়িকা হিসেবে কাজ করছেন। অভিনয় ক্যারিয়ারের এ অবস্থায় এসে তিনি আবারো উপস্থাপনায় ফিরেছেন। ঈদে দীপ্ত টিভির ব্যতিক্রমী শো ‘দ্য বক্স সিজন ৩’ এর উপস্থাপক হয়েছেন তিনি। এতে তাকে সাবলীলভাবেই দেখা গেছে উপস্থাপনায়।

এ প্রসঙ্গে নুসরাত ফারিয়া বলেন, উপস্থাপনা আমার খুব পছন্দের একটি কাজ। আর যে শোটি উপস্থাপনা করেছি, তা খুবই মানসম্মত একটি অনুষ্ঠান। ভালো লেগেছে দীর্ঘদিন পর এ অনুষ্ঠানটি উপস্থাপনা করে। তবে নিয়মিত উপস্থাপনা করব কিনা তা এখনই বলতে পারছি না। কারণ হাতে অনেক সিনেমার কাজ রয়েছে। সেগুলোর কাজ নিয়ে ঈদের ছুটির পর ব্যস্ততা বৃ্দ্ধি পাবে আমার।

Facebook Comments
সংবাদটি শেয়ার করুন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

আরো সংবাদ