প্রদীপ দেবনাথ, নাসিরনগর, ব্রাহ্মণবাড়িয়া।
নাসিরনগরে আবারো একটি অস্বাভাবিক মৃত্যু। এ নিয়ে ধূম্রজাল – হত্যা না আত্মহত্যা?
ঘটনাটি ঘটেছে ব্রাক্ষণবাড়িয়া জেলার নাসিরনগর উপজেলার আশুরাইল উত্তর গ্রামে।
মৃত মহিলার নাম নুরেনা বেগম। সে ঐ গ্রামের আরজু মিয়ার ছেলে সেলিম মিয়ার স্ত্রী ও দুই সন্তানের জননী ।
নুরেনা বেগমের মৃত্যু নিয়ে রহস্য ঘনীভূত। এটা কি হত্যা নাকি অাত্মহত্যা সঠিক করে কেউ বলতে পারছেনা। নুরেনা বেগমের স্বামীর বাড়ির লোকজনের দাবী করছে সে বিষপানে অাত্মহত্যা করেছে।অপরদিকে নুরেনা বেগমের বাবার বাড়ি কুলিকুন্ডার লোকজনের দাবী নুরেনাা কে হত্যা করে পরে মুখে বিষ ঢেলে দেয়া হয়েছে।
রাত আনুমানিক১১টার দিকে নুরেনা বেগমের নিথর দেহটি স্বজনরা নাসিরনগর উপজেলা সদর হাসপাতালে নিয়ে অাসলে ডাক্তার তাকে মৃত ঘোষনা করে।
লোকজন বলছে দীর্ঘদিন ধরে পারিবারিক অশান্তি থেকে এই খুন হতে পারে।
You must be logged in to post a comment.