আপনি নিজেই লিভার নষ্ট হওয়ার জন্য দায়ী

অন্যদৃষ্টি অনলাইন
সোমবার, ২৭ মে, ২০১৯, ৩:১৬ অপরাহ্ন

অন্যদৃষ্টি স্বাস্থ্যকথন।।

মানব শরীরকে সুস্থ রাখার পিছনে লিভার সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এই লিভারের কোষগুলো দ্রুত নষ্ট হয়ে যায়, যার কারণে এটি ঠিকমত কাজ করতে পারে না। লিভারের কোষ নষ্ট করার পিছনে কিছুটা আমরা নিজেরাই দায়ী।

আমাদের শরীরের বিপাকীয় কার্যাবলী লিভারই সম্পাদন করে। এই অঙ্গ থেকে নিসৃত জারক রসেই খাবার হজম হয়। যাদের লিভার দুর্বল, তাদের পেটে সারাবছর সমস্যা লেগেই থাকে। গবেষকের মতে, লিভারের রোগকে নীরব ঘাতক বলা হয়। কেননা লিভারের যেকোনো রোগ সাধারণত প্রাথমিক পর্যায়ে ধরা পড়ে না। রোগ বেড়ে গেলে এর লক্ষ্মণ প্রকাশ পায়। অনেক সময় তখন আর কিছু করার থাকে না।

এক নজরে লিভার নষ্টের কারণসমূহ:

১। রাতে খুব দেরিতে ঘুমাতে যাওয়া ও সকালে দেরি করে ঘুম থেকে ওঠা।

২। সকালে মূত্রত্যাগ ও পর্যাপ্ত পানি পান না করা।

৩। অতিরিক্ত খাবার খাওয়া এবং সকালের নাস্তা না খাওয়াও লিভার জন্য ক্ষতিকর। সারারাত দীর্ঘ সময় খালি পেটে থাকার জন্য অন্যান্য অঙ্গপ্রত্যঙ্গের পাশাপাশি খাদ্যের অভাবে লিভারও কর্মক্ষমতা হারাতে থাকে। তাই সকালের নাস্তা না করা লিভারের উপর দারুণ প্রভাব ফেলতে পারে।

৪। মাত্রাতিরিক্ত ওষুধ সেবন করা।

৫। প্রিজারভেটিভ, ফুড কালার ওখাবার মিষ্টি করতে কৃত্রিম সুইটেনার ব্যবহার করা খাবার বেশি খাওয়া।

৬। রান্নায় অস্বাস্থ্যকর তেল ব্যবহার করা। ভেজাল তেল ও অতিরিক্ত তৈলাক্ত খাবার লিভারের জন্য মারাত্মক ক্ষতিকর। তাই একই তেলে বারবার ভাজা খাবার বা পোড়া তেলের খাবার বেশি পরিমাণে খেলে লিভারের স্বাভাবিক কর্মক্ষমতা হারাতে পারে।

৭। ভাজা-পোড়া জাতীয় খাবার খাওয়া ও ভাজার সময় অতিরিক্ত তেল ব্যবহার করা।

৮। মদ্য ও নেশা জাতীয় দ্রব্য পান করা লিভার নষ্টের আরেকটি মূল কারণ। অ্যালকোহলের ক্ষতিকর উপাদান লিভারের মারাত্মক ক্ষতি করে থাকে।

এক নজরে লিভার সুস্থ্য রাখতে করণীয়:

১। সবুজ চায়ের অ্যান্টিঅক্সিডেন্ট আমাদের দেহের ফ্রি সার্জিকেল টক্সিসিটি দূর করে এবং আমাদের লিভার পরিষ্কার রাখতে সহায়তা করে। প্রতিদিন ১-২ কাপ সবুজ চা পান করার ফলে লিভারে জমে থাকা টক্সিন দূর হয়ে যায় এবং পুরো দেহের অঙ্গপ্রত্যঙ্গ সঠিকভাবে কাজ করতে সক্ষম হয়।

২। রসুনে রয়েছে সালফারের উপাদান যা লিভারের এঞ্জাইমের সঠিক কাজে সহায়তা করে। এছাড়াও রসুনে রয়েছে অ্যালিসিন ও সেলেনিয়াম যা লিভার পরিষ্কারের পাশাপাশি লিভারের সুস্থতা নিশ্চিত করে। তাই খাবারে প্রতিদিন রসুন ব্যবহার করার অভ্যাস গড়ে তুলুন।

৩। পেক্টিন নামক এক প্রকার উপাদান রয়েছে আপেলে। যা শরীরের খারাপ উপাদানগুলো দূর করে ও পরিপাকতন্ত্রকে টক্সিনমুক্ত করে। লিভারকেও টক্সিনমুক্ত করার কারণে, লিভার সঠিকভাবে কাজ সম্পন্ন করতে পারে।

৪। লিভারের সবচেয়ে পছন্দের খাদ্য উপাদান হলুদ। হলুদ একটি নিরাময় ওষুধ হিসেবে বিবেচিত। এলিভারের ডিটক্স এর পরিমাণ বৃদ্ধি করে, লিভারকে পরিষ্কার করে। ডায়াবেটিস নিয়ন্ত্রণ করে সেইসঙ্গে আমাদের ইমিউন সিস্টেম এর জন্য ব্যবহার করা হয় হলুদ। এটা ক্যান্সার প্রতিরোধ করতে পারে।

৫। লিভারকে পরিষ্কার ও সক্রিয় রাখার ক্ষেত্রে সব থেকে ভাল খাবার হল সবুজ শাকসবজি। সবুজ শাক রান্না করে বা জুস করে খেতে পারেন। এটিতে রক্তের টক্সিন মুক্ত রাখার উপাদান রয়েছে।

তথ্য ও ছবি: সংগ্রহীত।

Facebook Comments
সংবাদটি শেয়ার করুন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

আরো সংবাদ