নিউজ ডেস্ক।।
আপনার একটু মানবিক সাহায্যেই বাচাঁতে পারে ফুটফুটে দুইমাস বয়সী নিস্পাপ শিশু সানাউল শরীফ এর জীবন। সানাউল এর পিতা: মোঃ রিয়াজ শরিফ, মাতা: শাহানা আক্তার, গ্রাম: মনসাতলী, ডাকঘর: পচাঁকোড়ালিয়া, উপজেলা: তালতলী, জেলা: বরগুনা। সানাউল এর পিতা একজন দিনমজুর এবং গত দুই বছর যাবত তিনিও অসুস্থ। তাই তাদের সংসারের অবস্থা খুব খারাপ। সানাউল এই টিউমার নিয়ে জন্ম নেয়। তার টিউমারটি দিন দিন বড় হচ্ছে। তার উন্নত চিকিৎসা দরকার। সানাউলকে নিয়ে তার বাবা মা ঢাকা গিয়ে ছিল সেখানকার চিকিৎসক তাদের জানায় যে সানাউল এর চিকিৎসার জন্য অনেক টাকা লাগবে। সানাউল এর দরিদ্র ও দিনমজুর পিতার পক্ষে এতো ব্যায়বহুল চিকিৎসা করানো সম্ভব না।
You must be logged in to post a comment.