আপনারা নৌকার সাথে থাকুন উন্নয়ন আপনাদের পিছু পিছু দৌড়াবে: টিংকু

অন্যদৃষ্টি অনলাইন
শুক্রবার, ২১ ডিসেম্বর, ২০১৮, ৭:৫৩ অপরাহ্ন

জাকির হোসেন, শার্শা, যশোর।। 

আফিল উদ্দীনের ৮৫-১ শার্শা আসনের নৌকায় ভোট দিতে বললেন কায়বা ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি ও স্থানীয় চেয়ারম্যান হাসান ফিরোজ আহমেদ টিংকু।

ইউনিয়নের ৯ নং পশ্চিমকোটা গ্রামে মহিলাদের নিয়ে শুক্রবার সকালে উঠোন বৈঠক করেন তিনি। উঠোন বৈঠকে প্রধান অতিথীর বক্তব্যে হাসান ফিরোজ আহমেদ টিংকু বলেন শার্শা উপজেলা ব্যাপি নৌকার গন জোয়ার তৈরী হয়েছে, দেশের ও জনগনের কল্যানে নৌকায় ভোট দিতে হবে। আপনার এলাকার রাস্তা পাকা হয়েছে, প্রত্যেক বাড়ীতে বিদ্যুৎ দেয়া হয়েছে,মসজিদের উন্নয়ন করা হয়েছে। বিধবা ভাতা বয়স্কভাতা চালু রয়েছে। আপনারা উন্নয়নের পাশে থাকুন।

উঠোন বৈঠক শেষে দুপুরে পাঁচকায়বা ও গাজীর কায়বা ৩ ও ৪ নং ওয়ার্ডে তিনি সাধারন ভোটারদের নিয়ে পৃথক পৃথক ভাবে সমাবেশ করেন। এসময় তার সাথে স্থানীয় আওয়ামীলীগ,ছাত্রলীগ, যুবলীগ ও কৃষকলীগের নেতৃবৃন্দ উপস্থীত ছিলেন।

তিনি আরো বলেন আপনারা নৌকার সাথে থাকুন উন্নয়ন আপনাদের পিছু পিছু দৌড়াবে। তিনি দলমত নির্বিশেষে সকলের কাছে নৌকার ভোট প্রার্থনা করেন।

Facebook Comments
সংবাদটি শেয়ার করুন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

আরো সংবাদ