আপনারা একজন করে ছাত্র তৈরি করেন: কামারুল এমপি

স্টাফ রিপোর্টার
শনিবার, ২০ জানুয়ারী, ২০২৪, ৮:০৪ অপরাহ্ন

শিক্ষক হিসেবে আপনারা প্রত্যেকেই একজন করে ছাত্র তৈরি করেন এমন মন্তব্য করেছেন কুষ্টিয়া-২ (মিরপুর-ভেড়ামারা) আসনের জাতীয় সংসদ সদস্য আলহাজ্ব মোঃ কামারুল আরেফিন এমপি।

শনিবার (২০ জানুয়ারি ২০২৪) দুপুরে মিরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে মিরপুর প্রাথমিক শিক্ষা পরিবার আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।

এসময় তিনি তাঁর শিক্ষক পিতার স্মৃতি নিয়ে একটি গল্প বলেন যেখানে একজন সফল শিক্ষকের কৃতিত্ব বর্ণিত হয়। তিনি শিক্ষকদের মর্যাদার কথা বলতে গিয়ে ’শিক্ষা গুরুর মর্যাদা’ কবিতার কথা বলেন।

তিনি আরো বলেন, ”মিরপুররের রোগগ্রস্থ শিক্ষার উন্নয়নে আমি আপনাদের পাশে থাকব, আপনার শিক্ষার্থীদের ভালোবাসা ও শাসন দিয়ে একজন করে ছাত্র তৈরি করবেন। আপনার একজন ছাত্রই আপনাকে অনন্য উচ্চতায় নিয়ে যাবে। ”

এ সময় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মিরপুর উপজেলার ভারপ্রাপ্ত উপজেলা চেয়ারম্যান আবুল কাশেম জোয়ার্দার।

অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন মিরপুর উপজেলার বিভন্ন প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকবৃন্দ। 

Facebook Comments
সংবাদটি শেয়ার করুন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

আরো সংবাদ