চুয়াডাঙ্গা সদর উপজেলার আন্দুলবাড়ীয়া ইউনিয়ন জামায়াতের উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
আজ বৃহস্পতিবার (২০ মার্চ ২০২৫) বাদ আসর জীবননগর উপজেলার আন্দুলবাড়ীয়া ইউনিয়নে বাজার ফুটবল মাঠে ইউনিয়ন আমির মো আব্দুর রহমান মাষ্টার এর সভাপতিত্বে ও মাওলানা শরিফুল ইসলাম এর সঞ্চালনায় প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন আয়কর আইনজীবী মো: রুহুল আমিন।
প্রধান অতিথি তাঁর বক্তব্যে বলেন ”বাংলাদেশ জামায়াতে ইসলামী ক্ষমতায় গেলে কেউ ক্ষুধার্ত থাকবে না, বিনা চিকিৎসায় কেউ মারা যাবে না, শিক্ষায় কোন দুর্নীতি থাকবে না, এবং আরো বলেন রোজার যে মৌলিক শিক্ষা তা সমাজে বাস্তবায়ন করে একটি ন্যায় ইনসাফ ভিত্তিক সমাজ কায়েম করতে চায়।”
প্রধান অতিথির বক্তব্য শেষে দোয়া পরিচালনা করেন জেলা তা’ লিমুল বিভাগের সভাপতি মাওলানা মহি উদ্দিন!

এছাড়াও আরও উপস্থিত ছিলেন জেলা সেক্রেটারি মো আসাদুজ্জামান ভাই, জেলা ওলামা বিভাগের সভাপতি মাওলানা ইসরাইল হোসেন, উপজেলা আমির মাওলানা সাজেদুর রহমান, নায়েবে আমির হাফেজ বেলাল হোসেন, সহকারী সেক্রেটারি মাওলানা সাইদুল ইসলাম, উপজেলা শাখার প্রচার ও আইটি সম্পাদক মো হারুন অর রশীদ, সহ ইউনিয়ন জামায়াতে ইসলামীর স্থানীয় দায়িত্বশীল গণ!!
You must be logged in to post a comment.