আন্তঃস্কুল বিতর্ক প্রতিযোগীতা-২০১৯: চ্যাম্পিয়ন রাবেতা মডেল উচ্চ বিদ্যালয়

অন্যদৃষ্টি অনলাইন
শনিবার, ২৮ সেপ্টেম্বর, ২০১৯, ৫:৫৬ অপরাহ্ন

তাজ মাহমুদ, (লংগদুর, রাঙ্গামাটি)

আজ ২৮শে সেপ্টেম্বর, ২০১৯ রোজ শনিবার লংগদু সেনা জোন কতৃক আয়োজিত আন্তঃস্কুল বিতর্ক প্রতিযোগীতা-২০১৯ উপজেলা হলরুমে শুরু হয়। লংগদু সেনা জোনের ক্যাপ্টেন ইসতিয়াক আহমেদ এর সঞ্চালনায় উক্ত বিতর্ক প্রতিযোগীতার ফাইনাল অনুষ্ঠিত হয় সকাল ১১ টায়।

বিতর্ক প্রতিযোগিতায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন লংগদু সেনা জোনের কমান্ডার লেঃ কর্ণেল মিরাজ হায়দার চৌধুরী। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যন জনাব আব্দুল বারেক সরকার।
এছাড়া বিশেষ অতিথি হিসাবে আরো  উপস্থিত ছিলেন লংগদু থানা অফিসার্স ইনচার্জ সৈয়দ নুর, উপজেলা ভাইস চেয়ারম্যান মীর সিরাজুল ইসলাম ঝান্টু, আনোয়ারা বেগম, সাবেক উপজেলা চেয়ারম্যান তোফাজ্জল হোসেন,  প্রেসক্লাবের সভাপতি এখলাস মিয়া খান। এছাড়াও উপস্থিত ছিলেন রাবেতা মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নুরুল করিম সহ উভয় স্কুলের সহকারী শিক্ষকবৃন্দ।  উপজেলার ১৬ টি বিদ্যালয় ও মাদ্রাসার মধ্যে প্রথম রাউন্ডে ৮ টি বিদ্যালয় জয়ী হয়ে ২য় রাউন্ডে তথা কোয়ার্টার ফাইনালে উন্নীত হয়। কোয়ার্টার ফাইনালে ৮ টি দলের মধ্যে ৪টি সেমিফাইনালে উন্নীত হয়। আর সেমিফাইনালে ৪টি শিক্ষা প্রতিষ্ঠান প্রতিযোগীতায় অংশগ্রহন করে। যার মধ্যে দুটি প্রতিষ্ঠান চুড়ান্ত পর্যায়ে উত্তীর্ণ হয়। প্রতিষ্ঠানদুটি হলো রাবেতা মডেল উচ্চ   দ্যালয়  বনাম গুলশাখালি আদর্শ উচ্চ বিদ্যালয়।  তন্মধ্যে রাবেতা মডেল উচ্চ বিদ্যালয়  চুড়ান্ত প্রতিযোগীতায় চ্যাম্পিয়ন হয়।
বিচারক প্যানেল হিসাবে ছিলেন ক্যাপ্টেন ইসতিয়াক আহমেদ,  ক্যাপ্টেন রায়হান, ও লংগদু মডেল কলেজের প্রভাষক খন্দকার হাসান আলি।

বিতর্ক প্রতিযোগীতা শেষে প্রধান অতিথি লেঃ কর্ণেল মিরাজ হায়দার চৌধুরী  শিক্ষার্থীদের উদ্দেশ্যে  এক সক্ষিপ্ত আলোচনা করেন। আলোচনা শেষে বিজয়ী দল ও রানার্স আপ দলের মধ্যে পুরস্কার তুলে দেন প্রধান অতিথি।

Facebook Comments
সংবাদটি শেয়ার করুন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

আরো সংবাদ