শামীম খাঁন, মহেশপুর, ঝিনাইদহ।।
ঝিনাইদহের মহেশপুর থানা মোড়ে ঘন্টা ব্যাপি আনন্দ টেলিভিশন এর পাবনা জেলা প্রতিনিধি সুবর্না আক্তার নদীকে বাড়ির সামনে সন্ত্রসী কর্তৃক কুপিয়ে নিসংশ ও নির্মম ভাবে হত্যার প্রতিবাদে সারা দেশের ন্যায় মহেশপুরে কর্মরত সাংবাদিকরা এক মানব বন্ধন ও প্রতিবাদ কর্মসুচি পালন করেছে।

আনন্দ টিভির মহেশপুর প্রতিনিধি মোঃ জাকির হোসেন এর সভাপতিত্বে উক্ত মানব বন্ধনে বক্তব্য রাখেন মহেশপুর উপজেলা যুবলীগ এর আহবায়ক ও পৌর কাউন্সিলর কাজী আতিয়ার রহমান আতি, মহেশপুর রিপোর্টার্স ইউনিটির প্রতিষ্ঠাতা মোঃ ওবাইদুল হক, সভাপতি ও বাংলা টিভির প্রতিনিধি মোঃ জিয়াউর রহমান জিয়া, সাধারন সম্পাদক মোঃ শহিদুল ইসলাম, মহেশপুর সাংবাদিক কল্যান সমিতির সাধারন সম্পাদক মোঃ আব্দুস সেলিম প্রমুখ। এসময় প্রেসক্লাব মহেশপুর সহ সভাপতি জালাল উদ্দিন, সাংগঠনিক সম্পাদক মোঃ নুর হোসেন, সাংবাদিক কল্যান সংস্থার সাংগঠনিক সম্পাদক অসিম মোদক মনা, রিপোর্টার্স ইউনিটির সাংগঠনিক সম্পাদক ও চ্যানেল এসোসিশন সাধারন সম্পাদক মোস্তাফিজুর রহমান উজ্জল, যুগ্ন সম্পাদক মোঃ সাব্বির হোসেন, সাংবাদিক দীপু ইসলাম, মহাসিন আলী খোকন, সাইদুর রহমান সাইদ, আশিকুর রহমান, খলিলুর রহমান, মিলন মিয়া সহ একাধিক সাংবাদিক বৃন্দ উপস্থিত ছিলেন। বক্তারা অবিলম্ভে সুবর্না নদী’র হত্যা দোষীদের গ্রেপ্তার করে দৃষ্টান্ত মুলক শাস্তির দাবী জানিয়ে প্রশাসনের দৃষ্টি আকর্ষন করে এক শোক র্যালী বের করেন।
You must be logged in to post a comment.