আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বাড়ীঘর ভাংচুর ও আমেরিকান নাগরিক সহ-৯ জন জখম

অন্যদৃষ্টি অনলাইন
শুক্রবার, ২৯ মে, ২০২০, ১২:০৪ অপরাহ্ন

আব্দুল বারেক ভূঁইয়া, শরীয়তপুর।।

শরীয়তপুর জাজিরা উপজেলার জয়নগর ইউনিয়নে চর খামার ও সেনের চর ইউনিয়নে চর ধিপুর কাচারি কান্দি গ্রামে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে, বাড়ীঘর ভাংচুর ও হাচান রাশিদা নামে এক আমেরিকান নাগরিক সহ ৯জন কে কুপিয়ে জখম ও লুটপাট করেছে স্থানীয় প্রভাবশালী সন্ত্রাসী একটি মহল।

স্থানীয় প্রত্যক্ষদর্শী ও ভুক্তভোগী পরিবার সূত্রে জানা যায়, গত ২৭শে মে বুধবার বাদশা সরদারের ছেলে মোঃ সেলিম সরদার ও চরধিপুর গ্রামের মোঃ ইলিয়াছ খাঁন এর নেতৃত্বে দেশীয় অস্ত্র নিয়ে স্থানীয় সন্ত্রাসী বাহিনী, আব্দুর রাজ্জাক মাদবর, ও পার্শবর্তী গ্রামের মোঃ শাহিন মোল্লার বাড়ীঘর সহ ১৫টি বাড়ীঘর ভাংচুর, স্বর্ণালঙ্কার নগদ টাকা লুটতরাজ করে এবং নিরীহ নির অপরাধ ৭০ বছরের বৃদ্ধা নারী ও আমেরিকান নাগরিক সহ ৯জন কে কুপিয়ে জখম করে। সহিংশতা লুটতরাজ ও বাড়ীঘর ভাংচুরের সংবাদ পেয়ে জাজিরা থানার অফিসার ইনচার্জ সহ পুলিশের একটি দল ঘটনা স্থানে গিয়ে প্রস্থিতি নিয়ন্ত্রনে আনে এবং আহত ব্যাক্তিদেরকে জাজিরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানোর ব্যবস্থা করেন।

আহত ব্যাক্তিরা হলেন- রোকেয়া বেগম (৭০) আমেরিকান নাগরিক হাচান রাশিদা (৪৫) আবুল মাদবর (৬০) তারেক মাদবর (১৯) হান্নান মাদবর (৫৫) খলিল সরদার (৬৫) দ্বিন ইসলাম (৫৫) পারভিন বেগম (৪৪) ঝুমা আক্তার (১৫) আহত দুই ব্যাক্তির অবস্থা আশঙ্খাজনক হওয়ায় ঢাকা মেডিকেলে প্রেরন করা হয় এবং আহত ছয় ব্যাক্তি বর্তমানে জাজিরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি রয়েছে।

ভুক্তভোগী আব্দুর রাজ্জাক মাদবর ও শাহিন মোল্লা গণমাধ্যমকে জানান অভিযুক্ত ব্যাক্তিদের বিরুদ্ধে জাজিরা থানায় মামলা দায়েরে প্রস্তুতি চলছে। জাজিরা থানার অফিসার ইনচার্জ মোঃ আজহারুল ইসলাম এর সাথে মুঠোফোনে আলাপ কালে তিনি বলেন, সহিংশতার সংবাদ পেয়ে আমি সহ জাজিরা থানার পুলিশ এর একটি দল ঘটনাস্থানে যাই এবং লাঠিচার্জ করে প্রস্থিতি নিয়ন্ত্রনে আনা হয়।

এলাকায় শৃঙ্খলা বজায় রাখার লক্ষ্যে পুলিশ মোতায়ন রয়েছে , লিখিত অভিযোগ পেলে অভিযুক্তদেরকে গ্রেপ্তার ও আইনি ব্যবস্থা গ্রহন করা হবে।

Facebook Comments
সংবাদটি শেয়ার করুন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

আরো সংবাদ