আব্দুল বারেক ভূঁইয়া, শরীয়তপুর।।
শরীয়তপুর সদর উপজেলার ডোমসার ইউনিয়নের চর কোয়ারপুর পেদা কান্দি গ্রামে মোঃ আবুল কাশেম বেপারীর ৪০ বছর পূর্বের ভোগ দখলকৃত নিজস্ব ভূমিতে বসত ঘর নির্মান কাজ করতে গেলে প্রতিবেশী অলি পেদা গং ব্যক্তিরা আদালতের রায় অমান্য করে বাধা প্রদান করছেন বলে জানা গেছে।
ভূক্তভোগী কাশেম বেপারী জানান, আমার বাপ-দাদার পৈতিক সম্পত্তি প্রায় ৪০ বছর যাবৎ আমি ভোগ দখল করিয়া আসিতেছি। এমতাবস্থায় উক্ত ভূমিতে ১ বছর পূর্বে বসত বাড়ি নির্মান করার উদ্দেশ্য মাটি ভরাট করিয়াছি। আমি আমার পূর্বের ভরাটকৃত ভূমিতে বসত ঘর নির্মান কাজ করতে গেলে প্রতিবেশী অলিল পেদা গং ব্যক্তিরা তাদের নিজস্ব সম্পত্তি বলে, দাবি করে বসত ঘর নির্মান কাজে বাধা প্রদান করেন এবং গত ২৩ নভেম্বর ২০১৯ সালে আমার বিরুদ্ধে ফৌজদারী কার্যবিধি ১৪৪/১৪৫ ধারায় শরীয়তপুর বিজ্ঞ অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট আদালতে একটি মামলা দায়ের করেন।
বিজ্ঞ আদালত তদন্ত সাপেক্ষে ২০ ফেব্রুয়ারী ২০২০ ইং তারিখে পূর্বের ভোগ দখলকৃত নালিশী ভূমিতে বসত ঘর নির্মান ও ভোগদখলের অনুমতি প্রদান করেন। আদালতের রায় মোতাবেক গত ২২ ফেব্রুয়ারী শনিবার নিজ নালিশী ভূমিতে বসত ঘর নির্মান কাজ করতে গেলে প্রতিবেশী অলিল পেদা গং ব্যক্তিরা লাঠি-সোঠা ও ধারালো রামদা নিয়ে বসত ঘর নির্মান কাজে বাধা প্রদান করে। আমি আইনের প্রতি শ্রদ্ধা রেখে ব্যক্তি মাধ্যম পালং মডেল থানায় ফোন করি।
পালং মডেল থানার কর্মকর্তা মোঃ আসলাম উদ্দিন সংবাদের ভিত্তিতে ঘটনা স্থানে পুলিশ পাঠিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনতে সক্ষম হয় এবং পালং মডেল থানার সাব ইন্সপেক্টর আতাউর রহমান, বিষয়টিকে আপোষ মিমাংসার উদ্দেশ্য আগামী ২৮ ফেব্রুয়ারী শুক্রবার সকাল ১০ টায় সালিশী ব্যবস্থা দিন নির্ধারণ করেন। তিনি আরও বলেন, আইন শৃঙ্খলা বাহিনীর কাছে আমার অনুরোধ নালিশী ভূমির দলিল পত্র আদালতের রায়ের বিষয়টি চিন্তা করে আমার নালিশী ভূমিতে বসত ঘর নির্মান কাজে সার্বিক সহযোগীতা কামনা করছি।
অলিল পেদা গং ব্যক্তিদের সাথে যোগাযোগের চেষ্টা করলে তাদের কোন সাক্ষাৎ পাওয়া যায়নি।
পালং মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ আসলাম উদ্দিন এর সাথে মুঠোফোনে আলাপকালে তিনি বলেন, ব্যক্তি মাধ্যমের সংবাদে ভিত্তিকে ২২ ফেব্রুয়ারী শনিবার চর কোয়ারপুর পেদা কান্দি গ্রামে সহিংসতার ঘটনার আশংকার সংবাদ পেয়ে ঘটনাস্থানে পুলিশ পাঠিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনতে সক্ষম হয়েছি।
আগামী ২৮ ফেব্রুয়ারী শুক্রবার সকাল ১০ টায় বিষয়টিকে সালিশী ব্যবস্থার মাধ্যমে আপোষ মিমাংসা করার উদ্দেশ্য দিন নির্ধারণ করা হয়েছে।
You must be logged in to post a comment.