শাহনেওয়াজ সুমন, ঝিনাইদহ।।
আঞ্জুমান মুফিদুল ইসলাম ঝিনাইদহ জেলা শাখার উদ্যোগে দুঃস্থ শীতার্তদের মাঝে কম্বল বিতরন করা হয়েছে।
বুধবার (৯ জানুয়ারী) সন্ধ্যায় আঞ্জুমান কার্যালয়ে দেড়শতাধিক দুঃস্থ শীতার্তদের মধ্যে এ কম্বল বিতরণ করা হয়। ঝিনাইদহের জেলা প্রশাসক সরোজ কুমার নাথ প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে নতুন হাঠখোলা বস্তি ও আশেপাশের দুঃস্থ শীতার্তদেরমাঝে কম্বল বিতরন করেন। বিশেষ অতিথি উপস্থিত ছিলেন হিসেবে ঝিনাইদহ সদর উপজেলা নির্বাহী অফিসার শাম্মি ইসলাম। এসময় ঝিনাইদহ আঞ্জুমানের সভাপতি আমিনুর রহমান টুকু ও সাধারণ সম্পাদক মোঃ আশরাফুল ইসলাম, সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেটগনসহ অন্যান্য সদস্য ও স্থানীয় সুধিজন উপস্থিত ছিলেন। কম্বল বিতরনের সময় উপস্থিত কিছু অসহায় ও প্রতিবন্ধী ব্যক্তি বাদ পড়ে যায়। জেলা প্রশাসক সদয় হয়ে যারা পাননি তাৎক্ষনিক তাদের মধ্যে নিজহাতে কম্বলের কার্ড বিতরণ ও প্রদানের ব্যবস্থা করেন।
You must be logged in to post a comment.