আজ শেষ হচ্ছে সনাতন ধর্মাবলম্বীদের বৃহৎ উৎসব দুর্গাপুজা

এম এ মান্নান,সরিষাবাড়ী-জামালপুর।।
সোমবার, ২৬ অক্টোবর, ২০২০, ১১:৪৪ পূর্বাহ্ন

জামালপুরের সরিষাবাড়ীতে এবার সনাতন ধর্মাবলম্বীদের সর্ব বৃহৎ উৎসব দুর্গোপুজা উৎসাহ উদ্দীপনায় আজ সোমবার প্রতিমা বিষর্জনের মধ্য দিয়ে শেষ হচ্ছে। এবারের পুজা উপলক্ষে সরকারের পক্ষ থেকে নেয়া হয়েছে বিশেষ নিরাপত্তার ব্যবস্থা। জামালপুর ৪ সরিষাবাড়ী আসনের সাংসদ তথ্য প্রতিমন্ত্রীর নির্দেশে তার প্রতিনিধি সাখাওয়াতুল আলম মুকুল, সরিষাবাড়ী উপজেলা নির্বাহী অফিসার সিহাব উদ্দিন আহম্মেদ, সরিষাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবু মোঃ ফজলুল হক তার অধিনস্থ কর্মকর্তা কর্মচারী ও আনসারদের দ্ধারা পুজা মন্ডব গুলোতে ২৪ ঘন্টাই তদারকী করছেন। আর প্রতিটি পুজা মন্ডপে দিয়েছেন ৫০০০/- পাঁচ হাজার টাকা করে অনুদান। সরিষাবাড়ীর পুজা উৎযাপন কমিটির সহ সভাপতি শ্রী কালাচান পালের সাথে কথা হলে তিনি জানান, সরিষাবাড়ীতে এবার ৪০ টি পুজা মন্ডপ তৈরী করা হয়েছে। গত বারের চেয়ে এবার অনেক কম। তবে এবারের মত স্বচ্ছ সুন্দর ভাবে পুজা পালন সরিষাবাড়ী  আর কোনদিন হয়নি। আমরা সনাতন ধর্মাবলম্বীরা সরকারের বিধি নিষেধকে মান্য করেই এবার পুজা উৎযাপন করি। সরিষাবাড়ী উপজেলা নির্বাহী অফিসার সিহাব উদ্দিন আহম্মেদ জানান, এবার সুষ্ঠু ও সুন্দর ভাবে পুজা উৎযাপন হচ্ছে। তথ্য প্রতিমন্ত্রীর সার্বিক দিক নির্দেশনাকে আমি সারাক্ষন পালন করার চেষ্টা করছি। সরিষাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবু মোঃ ফজলুল হক জানান, এবার সরিষাবাড়ীর সনাতন ধর্মাবলম্বীদের ৫দিন ব্যাপী ধর্মীয় উৎসব দারুন উৎসাহ ও উদ্দীপনায় প্রতিমা বির্ষজনের মধ্য দিয়ে আজ সোমবার সন্ধায় শেষ হচ্ছে।

Facebook Comments
সংবাদটি শেয়ার করুন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

আরো সংবাদ