বিশেষ প্রতিবেদক ।।
দেশের চলমান রাজনৈতিক পরিস্থিতি, জোটের অভ্যন্তরীণ বিষয় এবং কারাবন্দি জোটনেত্রী বিএনপি’র চেয়ার পার্সন , সাবেক প্রধান মন্ত্রী দেশনত্রী বেগম খালেদা জিয়ার মুক্তি নিয়ে আলোচনার জন্য জরুরী বৈঠকে বসছে ২০ দলের নেতারা। আজ রোববার সন্ধ্যা ৭টায় গুলশানে বিএনপি’র চেয়ারপার্সনের রাজনৈতিক কার্যালয়ে এ বৈঠক অনুষ্ঠিত হবে। ২০দলীয় জোট সূত্রে এতথ্য জানা গেছে। আগামী জাতীয় নির্বাচন, নিরপেক্ষ সরকারের দাবি আদায়ের জাতীয় ঐক্য প্রক্রিয়া, সরকারবিরোধী আন্দোলন জোরদার করতে জোট নেতারা এ বৈঠকে বসছেন বলে জানাগেছে ।