সেলিম রেজা, চুয়াডাঙ্গা প্রতিনিধি ।।
চুয়াডাঙ্গা সদর উপজেলার অন্যতম সাংবাদিক সংগঠন হিজলগাড়ী প্রেসক্লাবের ২ বছর মেয়াদী কমিটির মেয়াদ শেষ হওয়ায় আজ পূর্ব ঘোষণা অনুযায়ী নতুন কমিটি ঘোষণা করা হবে। সংগঠনটির সদস্যদের মতামতের ভিত্তিতে সভাপতি, সাধারণ সম্পাদকসহ অন্যান্য পদগুলো পূরণ করা হলেও এবার নতুন কমিটিতে সভাপতি ও সাধারণ সম্পাদক হিসেবে কে কে আসছে, তাই নিয়ে সর্বমহলে সপ্তাহজুড়ে আলোচনা চললেও আজ তার অবসান ঘটবে।
২০১৪ সালে প্রতিষ্ঠিত সাংবাদিক সংগঠনটি স্থানীয় সাংবাদিকদের ঐক্যবদ্ধ করার পাশাপাশি বিভিন্ন সামাজিক কাজে অংশগ্রহণ করে জেলাব্যাপী আলোচনায় উঠে আসে।
হিজলগাড়ী প্রেসক্লাবের বর্তমান সদস্য সংখ্যা ১৪জন। স্থানীয়, আঞ্চলিক, জাতীয় ও অনলাইন পত্রিকার সাংবাদিকদের নিয়ে গঠিত এই সাংবাদিক সংগঠনটি গত ১১ ই জানুয়ারী সাধারণ সভা হতে আজ নির্বাচনের ঘোষণা দেয়ার পর থেকেই চুয়াডাঙ্গা সদর উপজেলার সর্বত্র আলোচনা শুরু হয়।
কারা আসছে নতুন কমিটিতে। বিশেষ করে সভাপতি ও সাধারণ সম্পাদক কারা হচ্ছে তাই নিয়েই বেশি আলোচনা এলাকার চায়ের দোকান থেকে শুরু করে সর্বমহলে।
প্রতিষ্ঠার পর বিগত দুই মেয়াদে ৪ বছর সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন সাংবাদিক আরিফ হাসান, সেক্রেটারী হিসেবে দায়িত্ব পালন করছেন সাংবাদিক আব্দুস সামাদ অপূর্ব। সভাপতি ও সাধারণ সম্পাদক অপরিবর্তিত থাকলেও গত দুই মেয়াদে অন্য সব পদে একাধিকবার পরিবর্তন করা হয়েছে।
তাই এবার গুঞ্জন শোনা যাচ্ছে প্রেসক্লাবের নতুন কমিটিতে ব্যাপক পরিবর্তন আসছে। এমনকি সভাপতি ও সেক্রেটারী পদেও পরিবর্তন আসতে পারে।
এ বিষয়ে প্রেসক্লাবের দপ্তর সম্পাদক এড মনিরুজ্জামান বলেন, ‘হিজলগাড়ী প্রেসক্লাব শুধুমাত্র সাংবাদিকদের স্বার্থরক্ষার্থে কাজ করে না। বিগত দিনে আমরা বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক কাজের পাশাপাশি আর্ত মানবতার কল্যাণে অনেক কাজ করেছি। বর্তমানেও করছি এবং ভবিষ্যতেও থাকবে। যাতে করে সেই কাজগুলো চলমান থাকে সেদিকে আমরা সর্বদা সজাগ দৃষ্টি রাখছি।’
প্রেসক্লাবের কমিটিতে পদ পদবী মূখ্য বিষয় নয়। আমরা কাজে বিশ্বাসী পদে নয়।
প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আব্দুস সামাদ অপূর্ব বলেন, ‘হিজলগাড়ী প্রেসক্লাব প্রতিষ্ঠাতার মূল উদ্দেশ্য ছিলো স্থানীয় সাংবাদিকদের ঐক্যবদ্ধ রাখার পাশাপাশি এলাকার আর্থসামাজিক কাজে সাংবাদিকদের নিঃস্বার্থ আত্মনিয়োগ করানো। আমরা মাত্র ৪ বছরেই সেই উদ্দেশ্য বাস্তবায়ন করে দেখিয়েছি। প্রেসক্লাব প্রতিষ্ঠা করার পাশাপাশি বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও অরাজনৈতিক স্বেচ্ছাসেবী সংগঠনের মাধ্যমে এলাকার অসহায় দুস্থ মানুষদের পাশে দাঁড়ানোর চেষ্টা করেছি। আমিও চাই প্রেসক্লাবের কমিটিতে পরিবর্তন আসুন, নতুনরা নেতৃত্ব নিয়ে আমাদের কাজকে বেগবান করুক।’
প্রেসক্লাবের সভাপতি আরিফ হাসান বলেন, ‘আমাদের উদ্দেশ্য একমাত্র ভালো কাজ করে মানুষের হৃদয়ে জয় করা। হৃদয়ে স্থান করে নেয়া। প্রেসক্লাবের পদপদবী আমাদের কাছে তুচ্ছ। সংগঠনের সব সদস্যরা যাকে যেখানে যোগ্য মনে করবেন তাকে সেখানেই দায়িত্ব পালনের জন্য তাকেই দেয়া হবে।’
অন্যদৃষ্টি/এলিস হক
You must be logged in to post a comment.