শামীম খাঁন, মহেশপুর, ঝিনাইদহ।।
২৮ জানুয়ারি সন্ধায় ঝিনাইদহ জেলার মহেশপুর উপজেলার আজমপুর ইউনয়ন পরিষদ, আজমপুর ইউনিয়ন ভূমি অফিস ও ইউনিয়ন ডিজিটাল সেন্টার পরিদর্শন করলেন ঝিনাইদহ জেলার জেলা প্রশাসক সরোজ কুমার নাথ।
জেলা প্রশাসক মহোদয়ের আগমনের সূচি অনুযায়ী পৌছানোর কথা ছিল সকাল ১১টায়। কিন্তু মহেশপুরের বিভিন্ন প্রগ্রাম সারতে অনেক দেরি হয়ে গিয়েছিল। অনেক প্রতিক্ষার পর আজমপুর ইউনিয়ন পরিষদে আগমন করেন সন্ধা ৭টা ৩০ মিনিটের সময়। সে সময় উপস্থিত ছিলেন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সহ সকল সদস্য, সচিব, ভূমি অফিসের সকলে, ইউনিয়ন ডিজিটাল সেন্টারের উদ্যোক্তা ও সকল গ্রাম পুলিশগণ।
সে সময় আরো উপস্থিত ছিলেন আজমপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান জনাব মোঃ আকিদুর রহমান, এলাকার গন্যমান্য ব্যক্তি ও বিশিষ্ঠ সমাজ সেবক মোঃ আজিজুর রহমান মন্টু, মোঃ আঃ জব্বার, মোঃ রোকনুজ্জামান মিঠু, মোঃ জাহীদুর রহমান ইদ্রিস, মোঃ সাহাবুদ্দিন, মোঃ কামরুজ্জামান লান্টু, সাংবাদিক শামীম খাঁন প্রমূখ।
খোলা আলোচনায় জেলা প্রশাসক মহোদয় সাধারন মানুষের খোঁজ খবর নেন এবং এলাকার পরিবেশ পরিস্থিতি কেমন জানতে চাইলে সাধারন মানুষ বলেন আমাদের এলাকা সাধারনত গরিব অধ্যসিত এলাকা। চাহিদা অনুযায়ী আমরা সরকারী অনুদান তেমন পাইনা। আমাদের দাবী আমাদের ইউনিয়নের প্রতি আপনার সু-দৃষ্টি কামনা।
You must be logged in to post a comment.