ঝিনাইদহের মহেশপুর উপজেলার আজমপুর ইউনিয়নে প্রায় ১ কোটি ৩১ লক্ষ ১৪ হাজার নয়শত দশ টাকার বাজেট ঘোষনা করা হয়েছে।
২৪ মে সোমবার সকালে আজমপুর ইউনিয়ন পরিষদের হলরুমে আজমপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জনাব মোঃ আব্দুস সাত্তার খাঁন এর সভাপতিত্বে বাজেট ঘোষনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার জনাব শাশ্বতী শীল।
বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা অফিসার মোঃ আফজাল-উর রহমান, সাবেক চেয়ারম্যান ও আজমপুর ইউনিয়ন আ’লীগ সাধারন সম্পাদক মোঃ আকিদুর রহমান, জেলা সৈনিক লীগ সদস্য মোঃ আজিজুর রহমান মন্টু, সাবেক চেয়ারম্যান মোঃ নুরুল ইসলাম, নারায়নপুর মাধ্যমিক বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক মোঃ মহাসিন আলী।
অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন ইউপি সদস্য ডাঃ মোঃ আব্দুল মজিদ, ইমদাদুল ইসলাম, ইসমাইল হোসেন, রতন মন্ডল, মনিরুল ইসলাম, মোঃ রবিউল ইসলাম, হিসাব সহকারী কাম কম্পিউটার অপারেটর ফজলে রাব্বি নিশান, সাংবাদিক শামীম খাঁন, রাসেল হুসাইন প্রমুখ। আজমপুর ইউনিয়নে ২০২১-২০২২ অর্থ বছরে ১,৩১,১৪,৯১০/= (এক কোটি একত্রিশ লক্ষ চৌদ্দ হাজার নয়শত দশ) টাকার বাজেট ঘোষনা করা হয়েছে।
উক্ত অনুষ্ঠানে অত্র ইউনিয়নের প্রতি ওয়ার্ড থেকে একজন করে সেরা করদাতাকে ক্রেস প্রদান করা হয়। অনুষ্ঠানটি পরিচালনা করেন আজমপুর ইউপি সচিব অধীর কুমার পাল।
You must be logged in to post a comment.