আজমপুর ইউনিয়ন পরিষদে জাতীয় পরিচয় পত্র বিতরন

অন্যদৃষ্টি অনলাইন
শনিবার, ১৩ অক্টোবর, ২০১৮, ৮:০৫ অপরাহ্ন

শামীম খাঁন, মহেশপুর, ঝিনাইদহ।।

শনিবার (১৩ অক্টোবর) সকাল ১০ ঘটিকার সময় ১২ নং আজমপুর ইউনিয়ন পরিষদে ২০১৬/২০১৭ সালে জাতীয় পরিচয় পত্রের জন্য ছবি উঠা ভোটারদের লেমনেটিং জাতীয় পরিচয় পত্র কার্ড দেওয়া হয়েছে।

সকাল থেকে শুরু হয়ে বিকাল ৪টা পর্যন্ত ঝিনাইদহের মহেশপুর উপজেলার ১২ নং আজমপুর ইউনিয়ন পরিষদে ২০১৬/২০১৭ সালে জাতীয় পরিচয় পত্রের জন্য ছবি উঠা ব্যাক্তিদের লেমনেটিং কার্ড বিতরন করা হয়েছে। উক্ত জাতীয় পরিচয় পত্র বিতরন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ১২ নং আজমপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জনাব মোঃ আব্দুস সাত্তার খাঁন, বিশেষ অতিথি হিসাবে ছিলেন ইউনিয়ন পরিষদের সদস্য মোঃ মনিরুল ইসলাম, মোঃ লুৎফর রহমান, ডাঃ মোঃ আব্দুল মজিদ, মোঃ ইমদাদুল ইসলাম, মোঃ রতন মন্ডল, মোঃ ফারুক হোসেন, মহিলা সদস্য সেলিনা খাতুন, চন্দনা রানী গাঙ্গুলী, ইউপি সচিব অধীর কুমার পাল, সাংবাদিক শামীম খাঁন প্রমূখ। কার্ড বিতরনের দায়িত্বে ছিলেন  রমেন্দ্রনাথ দাস, অফিস সহকারি, মহেশপুর নির্বাচন অফিস।

উল্লেখ্য ২০১৫ সালের আগে ছবি উঠা কিন্তুু জাতীয় পরিচয় পত্র পায়নি এবং জাতীয় পরিচয়পত্র ধারীদের স্মার্ট কার্ড দেওয়া হবে আগামী ২০১৯ সালের জানুয়ারি মাসের পর।

Facebook Comments
সংবাদটি শেয়ার করুন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

আরো সংবাদ