মাগুরায় ধর্ষণের শিকার আছিয়াকে নিয়ে আবেগঘন স্টাটাস দিয়েছেন এক্টিভিস্ট পিনাকী ভট্টাচার্য। তাঁর ভেরিফাইড ফেসবুকে তিনি এ স্টাটাস লিখেছেন।
তাঁর পোস্ট হুবহু তুলে ধরা হলো:
”জান্নাতে কোন ধর্ষক নাই। জান্নাতে আছিয়ার ঘুমে কেউ ব্যাঘাত ঘটাবে না। শুনেছি নির্যাতনের স্বীকার হয়ে মৃত্যুবরণ করলে সে শহীদের মর্যাদা পায়। সেই হিসেবে আমাদের বোন আছিয়া শহীদ। আর কুরআনে আল্লাহ তাআলা বলেছেন, শহীদকে তোমরা মৃত বলো না।
আছিয়া মারা যায়নি। দুনিয়ার জাহান্নাম থেকে মুক্তি পেয়ে আল্লাহর জান্নাতে চলে গেছে।

মহান আল্লাহ তাআলা তাকে ভালো রাখুক। আর যারা এই দুনিয়াটা ওর জন্য জাহান্নাম বানাইয়া দিছিলো, তাদের দুনিয়াকে আর আখিরাত দুইটাই যেন জাহান্নাম হয়ে যায়।
“আমরা তো আল্লাহরই আর নিশ্চিতভাবে আমরা তাঁরই দিকে ফিরে যাব।” (২:১৫৬)।”
You must be logged in to post a comment.