মহসিন মোল্যা, মাগুরা প্রতিনিধি।।
মাগুরা থেকে বার বার নির্বাচিত, সাবেক সাংসদ, মাগুরা জেলা অাওয়ামীগের সাবেক সভাপতি ও মক্তিযুদ্ধের অন্যতম সংগঠক অাছাদুজ্জামানের সহধর্মিণী এবংঐ মাগুরা-১ অাসনের বর্তমান সংসদ সদস্য সাইফুজ্জামান শিখরের মা বেগম মনোয়ারা জামান ইন্তেকাল করায় গভীর শোক প্রকাশ করছেন রাশিয়া আওয়ামী লীগের প্রতিষ্ঠাতা সভাপতি, বঙ্গবন্ধু পরিষদের প্রেসিডেন্ট, সাবেক ছাত্র নেতা ও বিশিষ্ট সমাজ সেবক ড. এস.এম শফিকুল ইসলাম।
তিনি তাঁর শোক বার্তায় বলেন, আমাদের মাগুরা আওয়ামী লীগের সর্বজন শ্রদ্ধেয় জননেতা প্রয়াত জনাব আছাদুজ্জামানের সহধর্মিনী এবং মাগুরা ১ এর বর্তমান সংসদ সদস্য জনাব সাইফুজ্জামান শিখরের মা বেগম মনোয়ারা জামান আগামীকাল বাধ্যর্কজনিত কারনে ইন্তেকাল করেছেন ( ইন্না লিল্লাহে ওয়া ইন্না ইলাহে রাজেউন)। ১৯৭৫ সালে জাতির জনক বঙ্গবন্ধু নিহত হওয়ার পর মাগুরা আওয়ামী লীগ ছিল লন্ড-ভন্ড এবং ধ্বংস প্রায়। সেই দূঃসময়ে জনাব আছাদুজ্জামান যে কঠিন পরিশ্রম এবং ত্যাগ স্বীকার করে মাগুরা আওয়ামী লীগ সংগঠিত করেছিলেন তা আমি শ্রদ্ধার সাথে স্মরণ করি আর তাঁর এই কঠিন কাজে তাঁর পাশে থেকে সহধর্মিনী হিসাবে তিনি সাহস যুগিয়েছেন এবং সহযোগিতা করেছেন। আমি সেই ৭৯-৮১ সালে ছাত্র লীগের একজন কর্মী ( সাধারণ সম্পাদক থানা এবং যুগ্ম সম্পাদক জেলা শাখা) হিসাবে অনেক বার তাঁদের বাড়িতে গিয়েছি। বেগম মনোয়ারা জামান ছিলেন অত্যন্ত কর্মী বান্ধব , ব্যবহার ছিল অমায়িক এবং আন্তরিক। আমি তাঁর আত্মার মাগফেরাত কামনা করি, দোয়া করি পরম করুনাময় আল্লাহ যেন তাঁর বেহেস্ত নসিব করেন।
You must be logged in to post a comment.