আগুনে ছাঁই শশিভূষনের শেষ সম্বল!

অন্যদৃষ্টি অনলাইন
বুধবার, ১০ অক্টোবর, ২০১৮, ৬:৫৮ পূর্বাহ্ন

মহসিন মোল্যা, মাগুরা।।

মাগুরা শ্রীপুর উপজেলার শ্রীকোল ইউনিয়নের খড়িয়ারচাইল গ্রামে শশিভূষনের শেষ সম্বল আগুনে পুঁড়ে ছাঁই।গত ৫ অক্টোবর শুক্রবার রাতে হঠাৎ করে আগুনের সূত্রপাত হয় শশিভূষনের বসতবাড়িতে।আগুনে দৃষ্টি প্রতিবন্ধী শশিভূষনের শেষ সম্বল বসত ঘর,রান্না ঘর এবং গোয়ালঘর আগুনে পূড়ে ছাঁই হয়েছে।এতে শশিভূষনের প্রায় লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হলেও কেউ আহত হয়নি।

এলাকাবাসি জানান,শশিভূষন একজন দৃষ্টি প্রতিবন্ধী।তার সংসারে উপার্জন করার মত কোন ব্যক্তিই নাই।স্ত্রী ও পুত্রকে নিয়ে অনেক কষ্টের মাঝেই তিনি জীবন যাপন করেছে।কিছুদিন আগে তার মেয়েকে অনেক কষ্টে বিয়ে দিয়েছে।তার এমন ঘটনায় আমরা এলাকাবাসি অনেক কষ্ট পেয়েছি।

দৃষ্টি প্রতিবন্ধী শশিভূষন অত্যন্ত ভারক্রান্ত মনে বলেন,ভোর রাতে আমার স্ত্রী এবং সন্তানের আর্তনাদে আমার ঘুম ভাঙ্গে।আমি দৃষ্টি প্রতিবন্ধী আমি আপনাদের মত স্বাভাবিকভাবে দেখতে পারিনা।আমি যতটুকু শুনেছি,আমার আর কোন কিছুই নাই।

দৃষ্টি প্রতিবন্ধী শশিভূষনের জন্য এলাকাবাসি সকলের প্রতি সাহায্যের হাত বাড়িয়ে দেওয়ার আহ্বান জানিয়েছেন।

Facebook Comments
সংবাদটি শেয়ার করুন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

আরো সংবাদ