আগামী ৯ আগষ্ট থেকে মাগুরা জেলার স্মার্ট কার্ড (জাতীয় পরিচয়পত্র) বিতরন শুরু

অন্যদৃষ্টি অনলাইন
বৃহস্পতিবার, ২ আগস্ট, ২০১৮, ১১:২৫ পূর্বাহ্ন

মহসিন মোল্যা, মাগুরা।।

আগামী ৯ আগষ্ট বৃহস্পতিবার থেকে মাগুরা জেলার স্মার্ট কার্ড (জাতীয় পরিচয়পত্র) বিতরন প্রক্রিয়া শুরু হবে।মাগুরা পৌরসভার ওয়ার্ডসমূহ এবং মাগুরা সদর উপজেলার ইউনিয়ন পরিষদসমূহে স্মার্ট কার্ড (জাতীয় পরিচয়পত্র) বিতরনের মধ্য দিয়ে যাত্রা শুরু হবে এই কার্যক্রমের। পরবর্তীতে পর্যায়ক্রমে মাগুরা জেলার বিভিন্ন উপজেলায় এই কার্যক্রম অব্যহত থাকবে।

আগামী ৯ আগষ্ট স্মার্ট কার্ড (জাতীয় পরিচয়পত্র) বিতরণ উপলক্ষ্যে মাগুরা পৌরসভা এবং মাগুরা সদর উপজেলা প্রশাসনের পক্ষ থেকে ব্যাপক প্রচার-প্রচারণা চলমান রয়েছে। এমন কি প্রচার-প্রচারণায় উল্লেখ আছে যে,

স্মার্ট কার্ড পেতে পুরনো কার্ড জমা দিতে হবে। নতুন ভোটাররা পাবেন জমা স্লিপে স্মার্ট কার্ড।

১০ আঙ্গুলের ছাপ এবং চোঁখের মণির ছবি দিতে হবে।

যার যার স্মার্ট কার্ড স্ব স্ব ব্যক্তিকেই প্রদান করা হবে।

এই সম্পর্কে মাগুরা পৌরসভার মেয়র জনাব খুরশিদ হায়দার টুটুল বলেন, আগামী ৯ আগষ্ট বৃহস্পতিবার স্মার্ট কার্ড বিতরণে মাগুরা পৌরসভার পক্ষ থেকে গত ৩০ জুলাই সোমবার থেকে প্রচার-প্রচারণা চলমান রয়েছে। মাগুরা পৌরসভার স্মার্ট কার্ড বিতরণ মাগুরা সরকারি উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ে ৯ আগষ্ট বৃহস্পতিবার সকাল ৯ টা থেকে শুরু হয়ে বিকাল ৪:৩০ মিনিট পর্যন্ত চলবে।এবং পৌরসভার বিভিন্ন ওয়ার্ডগুলোর এলাকা ভিত্তিক বিতরণ করা হবে।

Facebook Comments
সংবাদটি শেয়ার করুন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

আরো সংবাদ