আগামী ২৫ সালের মধ্যে অমূল পরিবর্তন হবে মোংলা বন্দরে

অন্যদৃষ্টি অনলাইন
সোমবার, ১৬ সেপ্টেম্বর, ২০১৯, ১২:৪৪ অপরাহ্ন

শারমীন সাথী, (মোংলা) বাগেরহাট।। 

আগামী ২৫ সালের মধ্যে মোংলা বন্দর রুপ নিতে যাচ্ছে দেশের অন্যতম গোল্ডেন বন্দরে। মোংলা বন্দরকে সমুদ্র বন্দরে রূপ দিতে বন্দর কর্তৃপক্ষ ও মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা’র একান্ত প্রচেষ্টায় নানা পদক্ষেপ গ্রহণ করেছেন, আপনারা জানেন সম্প্রতি মোংলা বন্দরে আমদানি করা সেই অত্যাধুনিক মোবাইল ক্রেনের অপারেশনাল কার্যক্রম আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে।

১৪ সারি কন্টেইনার বোঝাই গিয়ারসেলস জাহাজ হ্যান্ডলিং এবং সর্বোচ্চ ৮৪ টন উত্তোলন ধারণ ক্ষমতা সম্পন্ন এই ক্রেন।

ইতেমধ্যে বন্দর ব্যবহারকারীদের মধ্যে স্বস্তি ফিরে পেয়েছে। ভবিষ্যৎ প্রকল্পসমুহের কথা উল্লেখ করে মোংলা বন্দর চেয়ারম্যান আরো বলেন দেশের দ্বিতীয় বৃহত্তম সমুদ্র বন্দর মোংলা বন্দরের সুবিধাদির সম্প্রসারণ ও আধুনিকায়ন, আপগ্রেডেশন অব মোংলা পোর্ট, মোংলা বন্দরের আধুনিক বর্জ্য ও নিঃসৃত তেল অপসারণ ব্যবস্থাপনা, মোংলা বন্দরের জন্য ৬টি জলযান সংগ্রহ, একটি ট্রেলিং সাকশান হপার ড্রেজার সংগ্রহ, পশুর চ্যানেলের ইনার বারে ড্রেজিং. ২টি কন্টেইনার জেটি নির্মাণ, নেভিগেশনাল এইডস টু মোংলা পোর্ট, মোংলা বন্দরে শেখ রাসেল টাওয়ার নির্মাণসহ নানা মোংলা নৌ বন্দরকে কেন্দ্র করে এটি নির্মাণ করা হবে। এর প্রাথমিক ব্যয় ধরা হয়েছে ৫ কোটি টাকা।

সেই সাথে  বাগেরহাট জেলার মোংলা উপজেলায় এই ট্রাক টার্মিনাল নির্মাণ হবে। যাতে করে বন্দরের দু পাশে আর কোন পন্যবাহী পরিবাহন জানজট সৃষ্টি করতে না পারে। বন্দর চেয়ারম্যান আরো বলেন ২০২১ সালের আগেই খুলনা-মংলা রুটে রেল চলাচল করবে, রেল কতৃপক্ষ জানিয়েছে  ‘খুলনা-মংলা রেলপথ নির্মাণ কাজ ইতোমধ্যে ৬০ শতাংশর বেশি শেষ হয়েছে। বাকি কাজ নির্ধারিত সময়ের মধ্যে শেষ করতে হবে বলে আশা করছি।

রেলের উন্নয়নের জন্য সরকার অগ্রাধিকার ও বিশেষ গুরুত্ব ও দিয়েছে আর এই বন্দরকে আরো আধুনিক করার জন্যে। সম্প্রতি মোংলা বন্দর কর্তৃপক্ষের নবাগত চেয়ারম্যান রিয়ার অ্যাডমিরাল মোহাম্মদ মোজাম্মেল হক রবিবার  (১৫ ই সেপ্টেম্বর) বিকেল ৩ টায় মোংলা বন্দর ভবনে সাংবাদিকদের সাথে মতবিনিময় এসব কথা বলেন।

এর আগে মোংলা পোর্ট প্রেস ক্লাবের পক্ষ থেকে নবাগত মোংলা বন্দর চেয়ারম্যান রিয়াল অ্যাডমিরাল মোঃ মোজাম্মেল হকের সাথে শুভেচ্ছা বিনিময় করেন

Facebook Comments
সংবাদটি শেয়ার করুন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

আরো সংবাদ