‘আগামী প্রজন্মের জন্য আমি আদর্শ মাগুরা উপহার দিতে চাই’ : আবু নাসির বাবলু

অন্যদৃষ্টি অনলাইন
বৃহস্পতিবার, ১৭ জানুয়ারী, ২০১৯, ১০:১২ অপরাহ্ন
সাবেক মাগুরা সদর উপজেলা চেয়ারম্যান ও মাগুরা জেলা আওয়ামীলীগ সহসভাপতি বীরমুক্তিযোদ্ধা আলহাজ্ব আবু নাসির বাবলু.....

মহসিন মোল্যা, মাগুরা প্রতিনিধি ।।

আসন্ন উপজেলা নির্বাচনকে সামনে রেখে সক্রিয় হতে শুরু করেছে উপজেলা চেয়ারম্যান পদপ্রার্থীরা।নির্বাচনকে সামনে রেখে এরই মধ্যে বিভিন্ন গণমাধ্যমে ফেসবুক এবং বিভিন্ন পত্রিকায় তাদের প্রার্থীতার কথা জানান দিচ্ছেন।

নির্বাচন কমিশন থেকে আভাস পাওয়া গিয়েছে আগামী ৫ম উপজেলা পরিষদ ৫ ধাপে পর্যায়ক্রমে অনুষ্ঠিত হবে।সকল দলের অংশগ্রহণে অবাধ ও সুষ্ঠু নির্বাচনে আশাবাদী নির্বাচন কমিশন।আগামী ১৭ ফেব্রুয়ারী উপজেলা নির্বাচনের তফসিল ঘোষণা করা হবে এবং মার্চেই অনুষ্ঠিত হবে উপজেলা পরিষদ নির্বাচন।

এরই মধ্যে নির্বাচনের কার্যক্রম পরিচালনা শুরুর ইঙ্গিত পাওয়া গেছে।এমনকি বিভিন্ন গোয়েন্দা সংস্হা কর্তৃক সম্ভাব্য প্রার্থীদের পর্যবেক্ষণ প্রক্রিয়াধীন রয়েছে।

আগামী ১৭ ফেব্রুয়ারী তফসিল ঘোষণার সংবাদে মাগুরা সদর উপজেলার ক্ষমতাসীন আওয়ামীলীগের অনেকেই আশাবাদী দলীয় মনোনয়ন প্রাপ্তিতে।বরাবরই মাগুরা সদর উপজেলা আওয়ামীলীগের দখলে।বিএনপি এবং শরীক দলগুলোর হেভিওয়েট কোনো প্রার্থী না থাকায় শক্ত অবস্হানে রয়েছে ক্ষমতাসীন আওয়ামীলীগ।অন্যান্য দলগুলোর প্রার্থীদের নাম শোনা না গেলেও মাগুরা সদর উপজেলা চেয়ারম্যান প্রার্থী হিসেবে অনেকের নাম আলোচনায় এসেছে।এখন যোগ্যতার বিচারেই কে হবেন মাগুরা সদর উপজেলা চেয়ারম্যান এখন শুধু কাঙ্খিত সেইদিনের অপেক্ষা মাত্র।

উপজেলা নির্বাচনের সম্ভাব্য তফসিল ঘোষণা মাগুরা সদর উপজেলা চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে নিজেকে জানান দিলেন সাবেক মাগুরা সদর উপজেলা চেয়ারম্যান ও মাগুরা জেলা আওয়ামীলীগ সহসভাপতি বীরমুক্তিযোদ্ধা আলহাজ্ব আবু নাসির বাবলু।

তিনি দীর্ঘদিন যাবত তিনি আওয়ামীলীগের রাজনীতির সাথে সম্পৃক্ত।ছাত্র রাজনীতির মধ্যদিয়েই শুরু করে রাজনীতির শুভ সূচনা।এছাড়া তিনি মাগুরা জেলা ক্রীড়া সংস্হার সহসভাপতি, মাগুরা জেলা স্কাউটের কমিশনার, মাগুরা জেলা পাবলিক লাইব্রেরী সদস্য সচিব, শিশু ও চক্ষু হাসপাতালের সহসভাপতি, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা ও সভাপতি।

উপজেলা চেয়ারম্যান হওয়ার বিষয়ে অন্যদৃষ্টিকে দেয়া তাঁর একান্ত সাক্ষাতকারে আলহাজ্ব আবু নাসির বাবলু বলেন, ‘মাগুরা মাগুরা সদর উপজেলা চেয়ারম্যান থাকা অবস্হায় আমি মাগুরা সদর উপজেলাকে বিভিন্ন উন্নয়নমূলক কর্মকান্ডের পাশাপাশি মাদক এবং সন্ত্রাসমুক্ত মাগুরা উপহারের জন্য ছিলাম বদ্ধপরিকর।জনগণের ভালোবাসা আর সহযোগিতায় আগামী প্রজন্মকে আমি আদর্শ মাগুরা উপহার দিতে চাই।জনগণের ভালোবাসা নিয়ে আমি এগিয়ে যেতে চাই।আর এই লক্ষ্যে আমি মাগুরা সদর উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী।আগামীতে আমি জনগণের পাশে ছিলাম এবং ভবিষ্যতেও জনগণের পাশে থাকবো ইনশাল্লাহ।’

অন্যদৃষ্টি/এলিস হক

Facebook Comments
সংবাদটি শেয়ার করুন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

আরো সংবাদ