আগামী ইউনিয়ন পরিষদ নির্বাচনে কর্মীসভা ও গণসংযোগ

আব্দুল বারেক ভূইয়া, শরীয়তপুরঃ
বুধবার, ২৪ ফেব্রুয়ারী, ২০২১, ৩:৫৯ অপরাহ্ন

আব্দুল বারেক ভূইয়া, শরীয়তপুরঃ

আগামী ইউনিয়ন পরিষদ নির্বাচন ঘিরে শরীয়তপুর সদর উপজেলার চিকন্দী ইউনিয়নের জনগণের জনমত নিয়ে চেয়ারম্যান পদে প্রার্থীতা প্রকাশ করে,  কর্মী সভা ও গণসংযোগ শুরু করেছে এ্যাড. আব্দুল মান্নান তালুকদার।

২৩ ফেব্রুয়ারী মোঙ্গলবার চিকন্দী ইউনিয়নের ৩ নং ওয়ার্ড পশ্চিম বগাদী সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে আব্দুল মান্নান তালুকদারের সমর্থনে মোঃ সিরাজুল্ ইসলাম সিকদারের সভাপতিত্বে এ্যাড. এনাছ উদ্দিন তালুকদার এর সঞ্চালনায়, কর্মীসভা ও গণসংযোগ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, স্থানীয় মুরব্বী  মোঃ জনাব আলী প্রামানিক, আক্কাস আলী মাল, মোঃ আরশেদ আলী শেখ, মোঃ রশিদ মাদবর, মোঃ ধলু মাদবর, মোঃ খবির উদ্দিন হাওলাদার, মোঃ আবুল কাশেম বেপারী, মোসারফ হোসেন মাল, নুরুল আমীন, মোঃ সালেক খান সহ ৩নং ওয়ার্ডের সর্ব স্তরের জনগণ, কর্মীসভায় এ্যাড. আব্দুল মান্নান তালুকদার, উপস্থিত জনগণের উদ্দেশ্যে বলেন, আমি চিকন্দী ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ছিলাম। আমি চেয়ারম্যান থাকাকালীন সময় ব্যাপক উন্নয়নমূলক কাজ করেছি। চিকন্দী ইউনিয়নে সর্ব স্তরের জনগণের কাছে আমার জনসমর্থন রয়েছে। আমার চাচা মাস্টার মোঃ জালাল উদ্দিন তালুকদার একজন বীর মুক্তিযোদ্ধা। ১৯৭১ সালে স্বাধীনতা যুদ্ধে, মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করার কারণে পাকিস্তানি হানাদার বাহিনীরা আমাদের বাড়ীতে অগ্নী সংযোগ করে ৩৬টি বসতঘর পুড়িয়ে দিয়েছে। বাংলাদেশ আওয়ামী লীগের রাজনীতির সাথে আমার দীর্ঘ দিনের সম্পৃক্ততা রয়েছে। তাই আমি আগামী ইউনিয়ন পরিষদ নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগের দলীয় মনোনয়ন প্রত্যাশী।

এ্যাড. আব্দুল মান্নান তালুকদার আরো বলেন, আমাকে যদি দলিয় মনোনয়ন না দেওয়া হয় তবুও জনগণের প্রার্থী হয়ে চিকন্দী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদে স্বতন্ত্র প্রার্থী হয়ে নির্বাচন করে জনগণের ভোটে নির্বাচিত হবো ইনশা-আল্লাহ।

Facebook Comments
সংবাদটি শেয়ার করুন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

আরো সংবাদ