আগামীকাল সোমবার তালতলীতে পূর্ণাঙ্গ স্বাস্থ্য কমপ্লেক্স এর দাবিতে মানববন্ধন   

মোঃজসীম উদ্দিন,বরগুনাঃ      
রবিবার, ১২ জুলাই, ২০২০, ৬:০৮ অপরাহ্ন

বরগুনার  জেলার তালতলী উপজেলায় নেই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, ২০শয্যা বিশিষ্ট  একটি হাসপাতাল ভবন থাকলেও নেই পর্যপ্ত ডাক্তার, নার্স, ওষুধ, অ্যাম্বুলেন্সসহ চিকিৎসা সরঞ্জামাদি। হাসপাতাল শুধু নামেই আছে কিন্তু কাজে নেই। করোনার এই মুহূর্তেও উপজেলার আড়াই লাখ মানুষের স্বাস্থ্য সেবায় নেই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স।

আগামীকাল সোমবার( ১৩ জুলাই) সকাল ১১ ঘটিকায় এ মানববন্ধন কর্মসূচি পালন করা হবে। জানা গেছে উক্ত মানববন্ধন কর্মসূচিতে তালতলী উপজেলার সকল স্তরের জনসাধারণ অংশগ্রহণ করবেন।

সরেজমিনে  দেখা গেছে, নির্মাণাধীন ২০ শয্যা হাসপাতাল ভবনের দোতালার দুকক্ষে ভাঙ্গাচুরা ৫-৬টি বেড থাকলেও রোগী ভর্তির কোনো কার্যক্রম নেই।

নামধারী এ হাসপাতালে ইনডোর-তো চালু নেই বরং আউটডোর থাকলেও কোনো ওষুধ বরাদ্দ নেই। নেই ল্যাবরেটরি ও রোগীদের বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষার বিষয়ে কোনো ব্যবস্থা। জরুরি কোনো রোগীকে উন্নত চিকিৎসায় প্রেরণের জন্য অ্যাম্বুলেন্স সার্ভিসও নেই।

সকাল সাড়ে ৯টার আগে ও বেলা দেড়টার পরে বন্ধ থাকে হাসপাতালটি। হাসপাতালের এসব সমস্যা সমাধানের জন্য আড়াই লাখ মানুষ সোশ্যাল মিডিয়ার মাধ্যমে  প্রধানমন্ত্রীর কাছে গত সোমবার দাবি জানান  । এখানে ৫ জন এমবিবিএসের পদ থাকলেও করোনার এই মুহূর্তে ডেপুটেশনে দিয়েছেন ৪ জন ডাক্তার তবে উপস্থিত থাকেন মাত্র ২ জন।

বরগুনার সাবেক আমতলী উপজেলার বর্তমান তালতলী উপজেলা বাংলাদেশ সৃষ্টির পর থেকেই ছিল আওয়ামী লীগের ঘাটি হিসাবে পরিচিত। ২০০১ সালের জাতীয় সংসদ নির্বাচনে তালতলী-আমতলী আসনে প্রধানমন্ত্রী শেখ হাসিনা আওয়ামী লীগের প্রার্থী হিসেবে নৌকা প্রতিক নিয়ে জয়লাভ করেছিলেন। তার নির্বাচনী প্রতিশ্রুতি অনুযায়ী ২০১২ সালের ৫ জানুয়ারি আমতলী উপজেলার দক্ষিণের ৩টি ইউনিয়নকে ৭টি ইউনিয়ন করে তালতলীকে উপজেলায় রূপান্তর করেন তিনি।

তালতলী উপজেলা হওয়ার সাড়ে ৮ বছর অতিবাহিত হলেও এ উপজেলার প্রায় আড়াই লাখ মানুষ মৌলিক অধিকার স্বাস্থ্য সেবা থেকে বঞ্চিত। তালতলী উপজেলায় রূপান্তর হওয়ার পর প্রশাসনিক প্রায় সব অফিস-আদালত থাকলেও নেই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স। তালতলী হাসপাতালের নামে ওষুধ বরাদ্দ না থাকায় উপস্বাস্থ্য কেন্দ্রের বরাদ্দ ওষুধপত্র দিয়ে চালাচ্ছে তালতলী ২০ শয্যা হাসপাতাল।

Facebook Comments
সংবাদটি শেয়ার করুন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

আরো সংবাদ