আগামীকাল খুলছে ইবি

অন্যদৃষ্টি অনলাইন
রবিবার, ২৬ আগস্ট, ২০১৮, ৭:৫৫ অপরাহ্ন

আরাফাত, ইবি।।

ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) জাতীয় শোকদিবস ও পবিত্র ঈদ-উল-আযহা উপলক্ষ্যে টানা ১৪ দিনের ছুটি শেষে খুলছে আগামীকাল সোমবার।

রোববার বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) এস এম আব্দুল লতিফ বিষয়টি নিশ্চিত করেছেন।

এ বিষয়ে রেজিস্ট্রার জানান, সোমবার (২৭ আগষ্ট) থেকে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক কার্যক্রম শুরু হবে এবং প্রভোস্ট কাউন্সিলের সিদ্ধান্ত মোতাবেক ওইদিন সকাল ১১টায় আবাসিক হল সমূহ খুলে দেওয়া হবে। এছাড়া ২৮ আগস্ট হতে ক্লাস ও পরীক্ষাসমূহ যথারীতিতে চলবে।

উল্লেখ্য, বিশ্ববিদ্যালয়ের ক্যালেন্ডারের ছুটির তালিকা অনুযায়ী গত ১৪ আগস্ট হতে ২৭ আগস্ট পর্যন্ত ক্লাসসমূহ এবং গত ১৫ আগস্ট হতে ২৬ আগস্ট পর্যন্ত অফিসসমূহ বন্ধ ঘোষণা করে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। এছাড়া বিশ্ববিদ্যালয় প্রভোস্ট কাউন্সিলের সিদ্ধান্ত অনুযায়ী গত ১৬ আগস্ট দুপুর ১২টার মধ্যে শিক্ষার্থীদের হল ত্যাগের নির্দেশ দেয়া হয়।

Facebook Comments
সংবাদটি শেয়ার করুন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

আরো সংবাদ