নিজস্ব প্রতিবেদক:
বাংলাদেশ আওয়ামী লীগের ৭১তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলায় বৃক্ষরোপণ ও গাছের চারা বিতরণ কর্মসূচি পালন করা হয়েছে। মঙ্গলবার বিকেল ৫টার দিকে উপজেলার দিঘলীয়া ইউনিয়ন কমপ্লেক্স ভবনের সামনে এ কর্মসূচির উদ্বোধন করা হয়। পরে বিভিন্ন স্থানে গাছের চারা রোপণ ও বিতরণ করা হয়।

বন ও পরিবেশ বিষয়ক উপকমিটির সদস্য সচিব এবং আওয়ামী লীগের বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক দেলোয়ার হোসেনের নির্দেশনায় এ বৃক্ষরোপন কর্মসূচি পালন করা হয় বলে জানান বন ও পরিবেশ বিষয়ক উপকমিটির সদস্য মিজানুর রহমান রুবেল। এতে সহযোগিতা করে সাটুরিয়া উপজেলা আওয়ামী যুবলীগ, দিঘলীয়া ইউনিয়ন আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের নেতাকর্মীরা।
বৃক্ষরোপণ কর্মসূচির শুরুতে বন ও পরিবেশ বিষয়ক উপকমিটির সদস্য মিজানুর রহমান রুবেল বলেন, করোনার কারণে এবছর আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকীতে বিশেষ কোনো কর্মসূচি হাতে নেওয়া হয়নি। এজন্য আমরাও সীমিত পরিসরে বিভিন্ন স্থানে বৃক্ষরোপণ কর্মসূচি করেছি। গত বছর কাজের স্বীকৃতি হিসেবে জাতিসংঘের ‘ওয়ার্ল্ড এনভায়রনমেন্ট ডে হিরো’ খেতাব অর্জন করেছিলো আওয়ামী লীগের বন ও পরিবেশ বিষয়ক উপ-কমিটি। সে ধারাবাহিকতায় এবছরও বিভিন্ন সময় সারাদেশে বৃক্ষরোপণ কর্মসূচি অব্যাহত আছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশ মোতাবেক সোনার বাংলা গড়তে আমরা সবাই কাজ করে যাচ্ছি।
সাটুরিয়া উপজেলা আওয়ামী যুবলীগের সভাপতি রেজাউল করিম রেজা বলেন, আওয়ামী লীগ গণ-মানুষের দল। মানুষের কল্যাণে আওয়ামী লীগ অতীতেও ছিলো, ভবিষ্যতেও থাকবে। কেনো অপশক্তিই আওয়ামী লীগকে দুর্বল করতে পারবে না।
বৃক্ষরোপণ কর্মসূচিতে অন্যান্যদের মধ্যে আরো উপস্থিত ছিলেন দিঘলীয়া ইউনিয়ন আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মমতাজ উদ্দিন, দিঘলীয়া ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান ও তিন নং ওয়ার্ড আওয়ামীলীগ সভাপতি বাবুল হোসেন, মানিকগঞ্জ জেলা ছাত্রলীগের উপ-গণযোগাযোগ বিষয়ক সম্পাদক আবু কাউসার হোসেন, দরগ্রাম সরকারি ভিকু মেমোরিয়াল কলেজ ছাত্রলীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক সুমন আহম্মেদসহ আরো অনেকে।
You must be logged in to post a comment.