আওয়ামীলীগ সরকারই এই অঞ্চলের উন্নয়নের দাবিদার : খুলনা মেয়র

অন্যদৃষ্টি অনলাইন
বৃহস্পতিবার, ৬ ডিসেম্বর, ২০১৮, ৮:৪৫ অপরাহ্ন
জনগণ আবারো নৌকা প্রতীকে ভোট দিয়ে জয়যুক্ত করবে বলে আশা করছি : খুলনা মেয়র...

বায়জিদ হোসেন, বাগেরহাট প্রতিনিধি।।

রামপালে খুলনা সিটি কর্পোরেশনের মেয়র তালুকদার আব্দুল খালেক বলেছেন, জামায়াত-বিএনপি সরকার ক্ষমতা থাকাকালিন সময় তারা এই অঞ্চলের মোংলা বন্দরকে প্রায়মৃত করে ফেলেছিলো। তাদের বিগত ক্ষমতামলে তারা লুটপাট ছাড়া জনগণকে কিছুই দিতে পারেনি। তারা উদ্দেশ্যপ্রণোদিতভাবে এই বন্দরকে বন্ধ করে দিয়েছিলো।

তিনি বলেন, আমি তৎকালীন সংসদ সদস্য থাকা অবস্থায় মোংলা বন্দরের ড্রেজিংয়ের জন্য ৫৭ কোটি টাকা চেয়েছিলাম। তারা দেয়নি। বরং নানা মিথ্য আশ্বাস দিয়েছিল একেরপর এক। পরে আওয়ামীলীগ সরকার ক্ষমতায় এসে মংলা বন্দরের সংস্কার করেছে। মংলা বন্দর এখন সমৃদ্ধ ও উন্নতির মহাশিহরে।

তিনি আরো বলেন, আওয়ামীলীগ সরকারই এ অঞ্চলের সকল উন্নয়নের দাবিদার। তাই জনগণ আবারো নৌকা প্রতীকে ভোট দিয়ে জয়যুক্ত করবে বলে আশা করছি। এ সময় তিনি জনগণের বাড়ি বাড়ি গিয়ে শেখ হাসিনার উন্নয়ন তুলে ধরে নৌকার প্রচারণা চালাতে নেতাকর্মীদের নির্দেশনা দেন।

রামপালের উজুলকুড় ইউনিয়ন আওয়ামীলীগ আয়োজিত কর্মী সমাবেশে এসব কথা বলেন। এসময় কর্মী সমাবেশে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাগেরহাট-৩ আসনের আওয়ামীলীগ মনোনীত প্রার্থী হাবিবুন নাহার। উজুলকুড় ইউপি চেয়ারম্যান গাজী আকতারুজ্জামান সভাপতিত্ব করেন। গত মঙ্গলবার উপজেলা ফয়লাহাট মৎস্য চান্দিনায় এ কর্মী সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান মোয়াজ্জেম হোসেন, ইউপি চেয়ারম্যান ফকির আব্দুল্লাহ, গিয়াস উদ্দিন, ফরহাদ শেখ, গাজী রাশেদুল ইসলাম ডালিম, জুলফিকার আলী ভুট্টোসহ আওয়ামীলীগ ও তার অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।

অন্যদৃষ্টি/এলিস হক

Facebook Comments
সংবাদটি শেয়ার করুন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

আরো সংবাদ