আওয়ামীলীগ দলে কোন হাইব্রিড, মাদক ব্যবসায়ী, মাস্তানদের স্থান নেই বলে মন্ত্রব্য করেছেন খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার এমপি।মঙ্গলবার দুপুরে নওগাঁর বদলগাছী উপজেলার শেখ রাসেল মিনি ষ্টেডিয়ামে উপজেলা আওয়ামীলীগের ত্রি-বাষিক সম্মেলনে প্রধান বক্তা হিসাবে এসব একথাগুলো বলেন।
মন্ত্রী বলেন, বর্তমান সরকারের আমলে বিএনপি, জামায়াত থেকে শুরু করে এমন কেউ নেই যে শেখ হাসিনার সুবিধা পায় নাই। এই সরকারের আমলে কৃষককে সারের জন্য গুলি খেয়ে মরতে হয় না। কম দামে সার পাচ্ছে কৃষকরা। কৃষকরা ধানের নায্য দাম পাচ্ছে। কৃষকরা কম দামে সার পাচ্ছে। সেচের অভাবে ধান নষ্ট হয় না। বিধবারা বিধবা ভাতা, বয়স্করা বয়স্ক ভাতা,মাতৃকালীন ভাতা, স্কুল কলেজের নতুন নতুন বিল্ডিং, রাস্তাঘাট, কালভার্ট হচ্ছে। তাই সঠিক সিদ্ধান্ত ও সঠিত নেতৃত্ব নিয়ে আওয়ামীলীগকে ঐক্যবদ্ধ থাকতে হবে। যারা ঐক্যবদ্ধ থাকতে পারবে না
তাদের দলে থাকার অধিকার নেই। এসময় মন্ত্রী বিএনপির উদ্দেশ্য বলেন, ফখরুল শুধু বলে বেড়ান প্রধানমন্ত্রীকে পদত্যাগ করতে হবে। পদত্যাগ এত সহজ নয়। শেখ হাসিনার একটি রক্ত বিন্দু থাকতে শেখ হাসিনা, আওয়ামীলীগ ক্ষমতাচ্যুত হবে না, পথ হারাবে না।এর আগে সম্মেলনের উদ্ধোধন করেন, জেলা আওয়ামীলীগের সভাপতি বীরমুক্তিযোদ্ধা আব্দুল মালেক।
সম্মেলনে বদলগাছী উপজেলা আওয়ামীলীগের সভাপতি এ্যাডঃ আবু জাফর মোঃ শফি মাহমুদের সভাপতিত্বে সম্মেলনে কেন্দ্রীয় আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এস, এম কামাল হোসেন, স্বাস্থ্য ও জনসংখ্যা বিষয়ক সম্পাদক ডাঃ রোকেয়া সুলতানা, শহীদুজ্জামান সরকার এমপি, আলহাজ্ব মোঃ ছলিম উদ্দীন তরফদার সেলিম এমপি, ব্যারিষ্টার নিজাম উদ্দীন জলিল জন এমপি ও আনোয়ার হোসেন হেলাল এমপি সহ জেলা ও উপজেলা আওয়ামীলীগের নেতৃবৃন্দরা বক্তব্য রাখেন। এ রিপোর্ট লেখা পর্যন্ত সম্মেলন চলছিল।
You must be logged in to post a comment.