স্টাফ রিপোর্টার, ঝিনাইদহ।।
ঝিনাইদহ সদর উপজেলার দোগাছি ইউনিয়নের কলেমনখালী বাজারে আওয়ামী লীগের ডাকা একটি মিছিলে না যাওয়ায় পন্ডিতপুর গ্রামের সংখ্যালঘু সম্প্রদায়ের সদস্য সৌরভ, সঞ্জয়, দেবব্রত ও সমরশকে মারধর করা হয়েছে।
এ ঘটনা জানাজানি হয়ে গেলে ঝিনাইদহ সদর থানায় এসে অভিযুক্তরা ক্ষমা চেয়ে রক্ষা পান। পন্ডিতপুর গ্রামের বিনয় কৃষ্ণ বিশ্বাস অভিযোগ করেন, গত বৃহষ্পতিবার দোগাছি ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ফয়েজ উল্লাহ ফয়েজের নেতৃত্বে কলোমনখালী বাজারে একটি মিছিলটি বের করে। মিছিলে যোগদান না করায় তাদের গ্রামের সৌরভ, সঞ্জয়, দেবব্রত ও সমরেশকে চড় খাপ্পড় ও কিলঘুষি মারে ফয়েজ উল্লাহ ফয়েজের লোকজন। তবে ফয়েজ উল্লাহ ফয়েজ অভিযোগ অস্বীকার করে বলেন, ভ্যান ভাড়া না দেওয়ায় কারণে গোলযোগ হয়েছে। মিছিলে না যাওয়ার কারণে তাদের মারধর করার অভিযোগ সত্য নয়।
ঝিনাইদহ সদর থানার ওসি এমদাদুল হক শেখ জানান, শুক্রবার সকালে তিনি অভিযোগটি শুনেন। অপরাধিরা থানায় এসে ক্ষমা চেয়ে নিয়েছেন।