আগামী ১৪ ফেব্রুয়ারী চতুর্থদফা নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। এই নির্বাচন উপলক্ষে বাংলাদেশ আওয়ামীলীগের মনোনয়ন কমিটির সভা বুধবার বিকেলে শেখ হাসিনার সভাপতিত্বে সভা অনুষ্ঠিত হয়।
এতে রাজশাহী জেলার গোদাগাড়ী পৌরসভার নৌকার প্রার্থী নির্বাচিত হয়েছে গোদাগাড়ী পৌর আওয়ামীলীগের সভাপতি আলহাজ্ব অয়েজ উদ্দীন বিশ্বাস বলে জানা গেছে। পৌর আওয়ামীগের সভাপতি অয়েজ উদ্দীন বিশ্বাস নৌকার মাঝি নির্বাচিত হওয়ায় আওয়ামীলীগ ও বিভিন্ন সহযোগী সংগঠনের নেতৃবৃন্দের মাঝে ব্যাপক উৎসাহ উদ্দীপনা ও আনন্দ বিরাজ করছে। এদিকে পৌর আওয়ামীলীগের সভাপতি অয়েজ উদ্দীন বিশ্বাসকে নৌকার মনোনীত প্রার্থী করায় সোস্যাল মিডিয়ায় অভিনন্দন ও শুভেচ্ছা বার্তা ছড়িয়ে পড়েছে।
You must be logged in to post a comment.