আইনের নিজস্ব গতিতে নাজিবের দুর্নীত মামলা চলবে -মাহাথির মোহাম্মদ

অন্যদৃষ্টি অনলাইন
শুক্রবার, ৬ জুলাই, ২০১৮, ৬:৪৪ অপরাহ্ন
মাহাথির মোহাম্মদ। ফাইল ছবি

অন্যদৃষ্টি অনলাইন।।

মালয়শিয়ার প্রধানমন্ত্রী মাহাথির মোহাম্মদ বলেছেন, আইনের গতিতে সাবেক প্রধানমন্ত্রী নাজিব রাজাকের দুর্নীতি মামলার বিচার চলবে। আমি দুর্নীতি মামলা সংক্রান্ত ক্ষমতার বিচ্ছেদকে সম্মান করতে চাই।

গত ৫ জুলাই কাতারভিত্তিক গণমাধ্যম আল জাজিরার সঙ্গে সাক্ষাৎকারে তিনি এ কথা বলেন।

চলতি বছরের মে মাসে অনুষ্ঠিত নির্বাচনে জয়ী মাহাথির ওই সাক্ষাৎকারে আরো বলেন, বিদ্যমান আইনকে অবশ্যই নাজিবের গ্রহণ করতে হবে। আর যদি অ্যাটর্নি জেনারেলরা অপরাধমূলক কর্মকাণ্ডের যথেষ্ট প্রমাণ পায় তাহলে এজি অনুযায়ী সিদ্ধান্ত গ্রহণ করা হবে।

সাক্ষাৎকারের এক পর্যায়ে তিনি বলেন, নির্বাচনকালীন আমাদের ওয়াদা ছিল যে, আমরা বিধান সভা ও নির্বাহী ব্যবস্থার ক্ষমতা থেকে বিচার বিভাগকে আলাদা করবো। তাই আমি অ্যাটর্নি জেনারেলদের কর্মকাণ্ডে কোন প্রকার হস্তক্ষেপ করতে পারি না।

এদিকে আনুষ্ঠানিকভাবে মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী নাজিব রাজাকের বিরুদ্ধে ব্যাপক দুর্নীতি ও রাষ্ট্রীয় তহবিল অপব্যবহারের আনুষ্ঠানিক অভিযোগ আনা হয়েছে। গত সপ্তাহের বুধবার কুয়ালালমপুরের একটি আদালতে তাকে হাজির করে তার বিরুদ্ধে বিশ্বাস ভঙ্গের কারণে ফৌজদারি আইনে তিনটি ও ক্ষমতার অপব্যবহারের কারণে আনা আরেকটি অভিযোগের শুনানি হয়েছে। অবশ্য এ সময় নিজেকে নির্দোষ দাবি করেন নাজিব।

 

Facebook Comments
সংবাদটি শেয়ার করুন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

আরো সংবাদ