অ্যাম্বুলেন্সের ধাক্কায় শার্শায় কৃষক নিহত

অন্যদৃষ্টি অনলাইন
শনিবার, ১৭ নভেম্বর, ২০১৮, ১২:৫৭ অপরাহ্ন

জাকির হোসেন, শার্শা (যশোর)।।

যশোরের শার্শা উপজেলার সাতমাইল বাজারে অ্যাম্বুলেন্সের ধাক্কায় হোসেন ঢালী (৪০) নামে এক কৃষক নিহত হয়েছে।

নিহত হোসেন ঢালী যশোরের শার্শা উপজেলার সাতমাইল এলাকার লুৎফর ঢালীর ছেলে।

নিহতের ভাই জাহিদুল ঢালী জানান, শুক্রবার দুপুরে যশোরর নাভারন-সাতক্ষীরা সড়কের সাতমাইল এলাকায় একটি শিশু রাস্তা পার হচ্ছিল। তার ভাই সেই বাচ্চাটিকে রক্ষা করতে নিজে ছুটে যান। শিশুটি রক্ষা পেলেও একটি দ্রুতগামী অ্যাম্বুলেন্স হোসেনকে পেছন থেকে সজোরে ধাক্কা দেয়। স্থানীয়রা তাকে উদ্ধার করে সেখানকার হাবিব ক্লিনিকে নিয়ে যায়। কিন্তু অবস্থার অবনতি হলে বিকালে তাকে যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। এখানেই চিকিৎসাধীন অবস্থায় সন্ধায় তিনি মারা যান।

যশোর জেনারেল হাসপাতালের ডা. রোহিতোষ দাস জানান, অতিরুক্ত রক্ত ক্ষরনে তার মৃত্যু হয়।

Facebook Comments
সংবাদটি শেয়ার করুন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

আরো সংবাদ