অ্যাকিলিস এবার বেছে নিল ব্রাজিলকে

অন্যদৃষ্টি অনলাইন
শুক্রবার, ২২ জুন, ২০১৮, ২:৩৫ অপরাহ্ন

ক্রীড়া ডেস্ক

ব্রাজিল ভক্তদের জন্য কিছুটা স্বস্তির খবর দিলেন বধির বিড়াল অ্যাকিলিস। সেইন্ট পিতার্সবার্গের হার্মিটেজ জাদুঘরে থাকা এই বিড়াল অ্যাকিলিস রাশিয়া বিশ্বকাপে দলের ভাগ্য গণনা করে এরইমধ্যে আলোচনায় এসেছে।

এদিন ব্রাজিল-কোস্টারিকা ম্যাচের আগে অ্যাকিলিসের সামনে দুই দলের পতাকা দুইপাশে রেখে সঙ্গে থাকা পাত্রে পানির মধ্যে কিছু বাদাম দিয়ে দেওয়া হয়। প্রথমে তার চোখ কোস্টারিকার পতাকার দিকে থাকলেও পরবর্তীতে ব্রাজিলকেই বেছে নেয় সে।

শুক্রবার ব্রাজিল-কোস্টারিকা ম্যাচ ঘিরে অ্যাকিলিসের এই ‘গণনা’ ব্রাজিল সমর্থকদের কিছুটা হলেও স্বস্তি দিয়েছে। কারণ হেক্সা মিশনে টিকে থাকতে সেলেসাওদের এ ম্যাচে জয় ছাড়া বিকল্প নেই।

 

Facebook Comments
সংবাদটি শেয়ার করুন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

আরো সংবাদ