অস্বাস্থ্যকর পরিবেশে মিষ্টি তৈরীর অপরাধে মিষ্টি ব্যবসায়ীকে ভোক্তা অধিকারের জরিমানা

অন্যদৃষ্টি অনলাইন
বুধবার, ৮ জানুয়ারী, ২০২০, ১২:১৭ অপরাহ্ন

আব্দুল বারেক ভূঁইয়া, শরীয়তপুর।।

শরীয়তপুরের জাজিরায় পুরান বাজারে অস্বাস্থ্যকর পরিবেশে মিষ্টি তৈরী করার অপরাধে মিষ্টি ব্যবসায়ীকে ভোক্তা অধিকার আইনে ৬,০০০/- টাকা জরিমানা করেছেন শরীয়তপুর জেলা ভোক্তা অধিকার ও জাজিরা উপজেলা প্রশাসন।

৭ জানুয়ারি মোঙ্গলবার দুপুর ১২ টার দিকে জাজিরা পুরান বাজারে দুটি মিষ্টির দোকানে ভ্রাম্যমান আদালত পরিচালনা করে এই জরিমানার  আদেশ প্রদান করেছেন শরীয়তপুর জেলার ভোক্তা অধিকার উপ-সহকারী কর্মকর্তা মোঃ সুজন কাজী। জাজিরা পুরান বাজারের মামুন সুইট মমিটম মিষ্টির দোকানের মালিক সুজন ঘোষ ও ঘোষ সুইট মিষ্টি ভান্ডারের মালিক প্রদিপ ঘোষ।

দীর্ঘদিন যাবৎ অস্বাস্থ্যকর পরিবেশে মিষ্টি তৈরী ও মূল্য তালিকায় মিষ্টির দাম নির্ধারন না করে ভোক্তাদেরকে ধোকা দিয়ে মিষ্টির ব্যবসা করে আসছিলেন বলে স্থানীয় একটি সূত্র জানিয়েছে। শরীয়তপুর জেলা ভোক্তা অধিকার উপ-সহকারী কর্মকর্তা মোঃ সুজন কাজীর সাথে আলাপকালে তিনি বলেন অস্বাস্থ্যকর পরিবেশে মিষ্টি তৈরী ও মূল্য তালিকা নির্ধারন না করার অপরাধে ভোক্তা অধিকার আইনে জরিমানা করা হয়েছে।

Facebook Comments
সংবাদটি শেয়ার করুন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

আরো সংবাদ