মহসিন মোল্যা,মাগুরা প্রতিনিধি।।
মাগুরা শ্রীপুর উপজেলার শ্রীকোল ইউনিয়নের টুপিপাড়া গ্রামের অসহায় ময়নার ভিডিও সোসাল মিডিয়ায় ভাইরাল হওয়ার পর অসহায় ময়নার পরিবারকে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন বরিশাট যুব সমাজের কিছু উদ্যোমী যুবক।
এ সময় উপস্হিত ছিলেন শ্রীপুর উপজেলা স্বেচ্ছাসেবকলীগের সাংগঠনিক সম্পাদক মোঃ রুবেল মোল্যা,বরিশাট যুব সমাজের সদস্য শাহীন মোল্যা,জুয়েল রানা,জিয়ারুল মোল্যা,সোহাগ মোল্যা,রকি সর্দার সহ আরো অনেকেই।
এ সময় শ্রীপুর উপজেলা স্বেচ্ছাসেবকলীগের সাংগঠনিক সম্পাদক মোঃ রুবেল মোল্যা বলেন,অসহায় ময়নার পরিবারের পাশে আমরা যুব সমাজ সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছি।আমরা লোক দেখানোর এগুলো করছি না।বরং আমাদের এ বিষয়গুলো দেখে যেন যুব সমাজ অসহায় মানুষের পাশে এভাবেই এগিয়ে আসেন।
You must be logged in to post a comment.