অসহায়দের পাশে এড. খালেদা বেগম অরুনা  

অন্যদৃষ্টি অনলাইন
মঙ্গলবার, ৭ এপ্রিল, ২০২০, ৫:২৫ অপরাহ্ন

প্রদীপ কুমার দেবনাথ, স্টাফ রিপোর্টার   (ব্রাহ্মণবাড়িয়া)।। 

‘মানুষ মানুষের জন্য’ এই মহান ব্রত সামনে রেখে মানবতার বিপর্যয়ের চরম মুহুর্তে ক্ষতিগ্রস্ত, দুস্থ, অসহায় মানুষদের পাশে সাহায্যের হাত প্রসারিত করলেন এড. খালেদা বেগম অরুনা।

নিজ অর্থায়নে এলাকার লকডাউনে আটকে পড়া সমস্যাগ্রস্ত দিনমজুর, হতদরিদ্র, অসহায়দের সাহায্যে সাধ্যমত চাল, ডাল, আলু, তেল, পেঁয়াজসহ নিত্য প্রয়োজনীয় দ্রব্য নিয়ে অসহায়দের পাশে দাঁড়ালেন তিনি।

তিনি বলেন, ‘পাশ্ববর্তী মানুষগুলোকে ক্ষুধার্ত রেখে আমার নিজের পেটেও আহার প্রবেশ করেনা। তাই আমি সাধ্যমত তাদের সাহায্য করার চেষ্টা করছি।

‘এডভোকেট খালেদা বেগম অরুনা ব্রাহ্মণবাড়িয়া জর্জ কোর্টের একজন স্বনামধন্য আইনজীবী এবং তিনি ফান্দাউক ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান, ফান্দাউক পন্ডিতরাম উচ্চ বিদ্যালয়ের বর্তমান সভাপতি,    ব্রাহ্মণবাড়িয়া বারের বর্তমান সাধারণ সম্পাদক ও স্বনামধন্য আইনজীবী এডভোকেট কামরুজ্জামান মামুন সাহেবের সহধর্মিণী।

Facebook Comments
সংবাদটি শেয়ার করুন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

আরো সংবাদ