অসময়ে বিদ্যুতের সেচ সংযোগ ফেঁসে যাচ্ছেন সরিষাবাড়ীর আরইবির ডিজিএম

স্টাফ রিপোর্টার
বুধবার, ২২ জুলাই, ২০২০, ৯:৪৮ অপরাহ্ন
অসময়ে বিদ্যুতের সেচ সংযোগ ফেঁসে যাচ্ছেন সরিষাবাড়ীর আরইবির ডিজিএম

সম্প্রতি শেষ হলো চলতি ইরি বোরো মৌসুম। আর এই ইরি বোরো মৌসুমে সেচ সংযোগ না দিয়ে গত ৫ জুলাই একটি সেচের সংযোগ দিয়ে বিতর্কিত হয়ে উঠেছেন সরিষাবাড়ী পল্লী বিদ্যুতের ডিজিএম ইন্জিনিয়ার মস্তফা কামাল।

এ মর্মে গত ১০ জুলাই আওনা ইউনিয়নের দৌলতপুর গ্রামের নেচ গ্রাহক আঃ মান্নানের এক অভিযোগের ভিত্তিতে জানা যায় যে, আরইবির বিধি মোতাবেক একটি সেচ সংযোগের ৮২০ ফিটের ভীতরে অপর কোন সেচ সংযোগ দেয়ার বিধান না থাকলেও ৩২০ ফিটের মধ্যে একটি সেচ সংযোগ দেয় সরিষাবাড়ী আরইবি গত ৫ জুলাই। সরিষাবাড়ী সেচ কমিটির চোখে ফাকিঁ দিয়ে বিএডিসির সাথে প্রতারনা করে ঐ সেচ গ্রাহক লেবু মিয়া মোটা অংকের উৎকোচ দিয়ে ডিজএিম ইন্সপেক্টর ও স্থানীয় ইলেক্টিশিয়ানকে ম্যানেজ করে তার সংযোগটি লাগিয়ে নেয়। এদিকে অভিযোগ কারী সেচ গ্রাহক আঃ মান্নান নাছুর বান্দার মত প্রতিদিন লেবু মিয়ার সেচ সংযোগ বিচ্ছিন্ন করতে দৌড়াচ্ছে মিডিয়াসহ প্রশাসনের দ্ধারে দ্ধারে।

এ ব্যাপারে সরিষাবাড়ী পল্লী বিদ্যুতের ডিজিএম মস্তফা কামালের সাথে সম্প্রতি গত ৫ জুলাই সেচ সংযোগ বিষয়ে কথা বলতে চাইলে তিনি কথা বলতে অপারগতা প্রকাশ করেন। পরে জিএম পল্লী বিদ্যুৎ সমিতি জামালপুর আলমগীর হোসেনের সাথে কথা হলে তিনি জানান, যদি সরিষাবাড়ীর ডিজিএম নিয়ম বহির্ভুত ভাবে আওনা ইউনিয়নের দৌলতপুর গ্রামের লেবু মিয়ার সেচ সংযোগটি দিয়া থাকে আর যদি এ ব্যাপারে কোন লিখিত অভিযোগ পাই তবে তদন্ত সাপেক্ষে সংযোগ কর্তনসহ প্রয়োজনীয় ব্যবস্থা নিব।  এদিকে নাম প্রকাশ না করার শর্তে সরিষাবাড়ীর পল্লী বিদ্যুৎ অফিসে কর্মরত একাধিক কর্মকর্তা কর্মচারী জানান, ডিজিএম খুব বদ মেজাজী, আমরা তার আমলে চাকরী করে কোন স্বস্থি পাচ্ছিনা।

অফিসটির দুর্নীতির আখড়া হিসেবে পরিনত। ইন্জিনিয়ার জয়নাল আবেদীন ইন্সপেক্টর সিরাজুল ইসরাম ও সংশ্লিষ্ট ইলেক্ট্রিশিয়ানের মাধ্যমে প্রতিনিয়ত অর্থ বানিজ্য চলছে। সাধারেন গ্রাহকরাও তার কাছে থেকে গ্রাহকসেবা কি জিনিস সেটা এ ডিজিএম ইন্জিনিয়ার জয়নাল এর কাছ থেকে পাচ্ছেনা বলেও অভিযোগ উঠেছে।

Facebook Comments
সংবাদটি শেয়ার করুন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

আরো সংবাদ