অসমাপ্ত কাজ
শামছুজ্জামান বাবুল
………………………….
অসমাপ্ত কোন কাজ’ই যেন- শেষ হয় না
দিনদিন বেড়েই চলছে অপ্রাপ্তির সীমানা,
আমি শুধু দাঁড়িয়ে আছি শেষ প্রান্তে এসে
এত কাজের ভীরে জীবন আর চলে না।
তবুও একের পর এক পিছুটান যেন পিছু
ছাড়ছেনা- ঘেনঘেন করছে প্রতিনিয়ত,
এলোমেলো অগোছালো জীবনে স্বস্তি নেই
মনের ভিতর চলে হাজারও প্রশ্ন অবিরত।
আঁধারে নির্জনে বসে একটু অন্যমনস্ক হই
ভিন্নকিছু ভাবি- তারও যেন সুযোগ নেই,
তাড়াকরে বেড়াচ্ছে অস্বস্তিকর সেইকাজ
যে কাজের শুরু আছে কভু শেষ নেই।
যতবার চেয়েছি ভুলে যেতে সেই পিছুটান
নতুনকে করব আপন ঘানি হোক পরিত্রাণ,
ততবার বাঁধা হয়ে দাঁড়িয়েছে অদৃশ্য কাজ
ফিরে আসার সুযোগ নেই- নব কোন প্রাণ।
মাঝেমধ্যে ভাবনা জাগে কিসের এত কাজ
জীবনতো একটাই- কোথাও হারিয়ে যাই,
আবারও অদৃশ্য কে যেন এসে বলে ভাই
অসমাপ্ত কাজ ফাঁকি দেয়ার উপায় নাই।
………………………………………………….
04-09-2020 (03:00am)
You must be logged in to post a comment.