অল্প দানের পোস্ট। -আবদুল মান্নান।।

অন্যদৃষ্টি অনলাইন
সোমবার, ২০ এপ্রিল, ২০২০, ৪:৫২ অপরাহ্ন

অল্প দানের পোস্ট

আবদুল মান্নান।।

—————————————————————-

অল্প কিছু দান করে

করছে ছবি পোস্ট!

সেই ছবি শেয়ার হলে

খুশি হেয়া মোস্ট।

 

অল্প খাবার প্যাকেটেতে

পাশে বহু লোক!

ছবি করে পোস্ট দিয়ে

প্ৰকাশ তাদের সুখ!

 

দান করা অসহায়দের

কাজটি মহা পূণ্য।

প্ৰসার আশায় দান তোমার

হবে সাওয়াব শূণ্য।

 

দান করে বিশ্ব নবী (সা:)

হয়েছিলেন শূণ্য।

সন্তৰ্পনে দান করলে

সাওয়াব পরিপূৰ্ণ।

 

অল্প কিছু দান করে

ধরায় কিসের দম্ভ?

টুঠি চেপে ধরবে দূতরা

উধাও তোমার যত লম্প।

 

লোক দেখানো দানের পাহাড়

শিরকে খফির আলামত!

তারই শাস্তি পাবে দাতা

হবে যখন কেয়ামত।

 

অকাতরে দাও বিলিয়ে

মানবজাতির কল্যাণে।

ফেরেশতারা দেখবে হাশর

ছুটছে তোমার সন্ধানে।

 

দান কর সংগোপনে

রবের সেথায় তুষ্টি।

আরশের নিচে ছায়া তোমার

উষ্ণ মাটের পুষ্টি।

Facebook Comments
সংবাদটি শেয়ার করুন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

আরো সংবাদ